এক্সপ্লোর

Central Grant On Durga Puja : বাঙালির মন পেতে নতুন চমক মোদির? দুর্গাপুজোয় কেন্দ্র থেকে এবার এত টাকা অনুদান ক্লাবগুলিকে !

Durga Puja : বঙ্গ বিজেপিকে ৩৫ আসনে জেতার টার্গেট বেধে দিয়েছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে বাঙালির মন পেতে কি 'দুর্গাপুজো'কে হাতিয়ার করতে চাইছে মোদি সরকার?

অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী , কলকাতা : রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক পুরস্কার দিল মোদি সরকার। ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন, কাল নরেন্দ্র মোদিকে তা করতে হয়। দাবি করছে তৃণমূল। যদিও তা মানতে নারাজ বিজেপি। 

দুয়ারে লোকসভা নির্বাচন। বঙ্গ বিজেপিকে ৩৫ আসনে জেতার টার্গেট বেধে দিয়েছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে বাঙালির মন পেতে কি 'দুর্গাপুজো'কে হাতিয়ার করতে চাইছে মোদি সরকার? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, কারণ এবার রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক সাহায্য করল কেন্দ্রীয় সরকার। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, বেহালা ক্লাব ও নন্দীগ্রামের একটি পুজো-সহ ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হল।

সব মিলিয়ে টাকার অঙ্ক ২২ লক্ষ ৫০ হাজার। রবিবার আলিপুরে 'বাংলা আবার' নামে একটি সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে, পুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন 'পদ্মশ্রী' নির্বাচিত প্রখ্যাত প্রতিমাশিল্পী সনাতন রুদ্র পাল।

বিগত কয়েক বছর ধরে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গতবছর ক্লাব প্রতি ৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। অনেকটা একই পথে হেঁটেছে বঙ্গ বিজেপিও। গত বছর জেলা ভিত্তিক পুজো কমিটিকে ৩০ থেকে ৮০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।আর এবার সরাসরি মোদি সরকারের তরফে বাংলার ৩৫টি পুজো কমিটিকে দেওয়া হল ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, 'আজ মমতা যা করেন, মোদি তা কাল করেন। আজ সনাতন রুদ্র পালকে দিয়ে পুরস্কার তুলে দিয়ে কোনও লাভ নেই। আমাদের সরকার যখন অনুদান চালু করেছিল, তখন কেন এসব বলেছিল...'

বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর বক্তব্য, 'এটা খয়রাতি হয়ে যাবে কেন, এটা একটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ।' BJP র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা তো সংস্কৃতি মন্ত্রকের কাজ। সংস্কৃতির পরিমার্জন পরিবর্তন করা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, যা বাংলা আজ ভাবে, তা ইন্ডিয়া কাল ভাবে...। এই প্রেক্ষাপটে বাংলার ৩৫টি দুর্গাপুজো কমিটিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান ভোটে কি বিজেপিকে ডিভিডেন্ড দেবে? উত্তর দেবে সময়!


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget