এক্সপ্লোর

Mominpur Violence: 'পলাতকদের সন্ধান দিলেই ১ লক্ষ টাকা পুরস্কার', মোমিনপুর হিংসাকাণ্ডে হুলিয়া জারি NIA-র

NIA on Mominpur Violence: মোমিনপুরে হিংসার ঘটনায় ৭ জন পলাতকের বিরুদ্ধে এবার হুলিয়া জারি করল NIA।

কলকাতা: মোমিনপুরে হিংসার (Mominpur Violence) ঘটনায় ৭ জন পলাতকের বিরুদ্ধে এবার হুলিয়া জারি করল NIA। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই ৭ জনের খোঁজ চলছে। পলাতকদের সন্ধান দিতে পারলে, একেক জনের মাথা পিছু ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা

সূত্রের খবর, মোমিনপুর হিংসায় ৭ অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, মালদা-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে NIA। তদন্তকারীদের আশঙ্কা, এই ৭ জন অন্য কোনও রাজ্যে গা ঢাকা দিয়েছে অথবা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছরের ৮ অক্টোবর, গোষ্ঠী সংঘর্ষে (Inner Clash) অশান্ত হয়ে ওঠে মোমিনপুর। বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata police)। 

মোমিনপুরে হিংসা

প্রসঙ্গত, পুজোর সময় কলকাতার মোমিনপুরে হিংসা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাল ঘাম ছুটেছিল পুলিশেরও।  ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনায় তদন্তভার NIA নেবে কি না, তা কেন্দ্রের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় NIA। তার ২ মাস পর ৪০০ পাতার চার্জশিট পেশ করেছিল তারা। এনআইএ সূত্রে খবর এসছিল, চার্জশিটে ৭০ জন সাক্ষীর বয়ান রয়েছে।

তল্লাশি চালিয়েছিল NIA

মোমিনপুরকাণ্ডের তদন্তে বছরের শুরুতেই ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। তল্লাশিতে প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয় সেবার। তল্লাশি অভিযানের সময় গাড়ি আটকে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।স্থানীয়দের অভিযোগ, তল্লাশি অভিযানের সময় একটি বাড়িতে তালা ভেঙে ঢোকেন এনআইএ অফিসাররা। এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে একবালপুর থানা ও ওয়াটগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এনআইএ-র গাড়ি সেখান থেকে বার করে নিয়ে যায়। 

আরও পড়ুন, '১ বার নয়, শক্তিগড়ে নেমে ৩ বার মুড়ি কিনেছিলেন লতিফের গাড়িচালক', দাবি প্রত্যক্ষদর্শীর

প্রসঙ্গত, রাজ্যে হিংসার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। মোমিনপুরের পর ইতিমধ্য়েই তিলজলাকাণ্ড এবং তারপর হাওড়া ও হুগলির রিষড়ায় অশান্তির ঘটনায় এখন অতি সতর্ক প্রশাসন। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বারবার অশান্তির ঘটনায় এবার হনুমান জয়ন্তীতে আর কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। হাইকোর্টের নির্দেশে এবার ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget