এক্সপ্লোর

Calcutta High Court: 'বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে', প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট দেখে মন্তব্য আদালতের

Primary Recruitment Corruption: 'নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে'। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি, মন্তব্য করেন বিচারপতি। 

কলকাতা: প্রাথমিক (Primary) নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট পেশ করল ইডি (ED)। মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করা হল আজ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেব, জানিয়েছেন বিচারপতি। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ১২ ডিসেম্বর শুনানিতে অভিষেক-রুজিরার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কি না, ইডির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিন্হা। 'নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে'। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি, মন্তব্য করেন বিচারপতি। 

বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে, হাইকোর্টে রিপোর্ট পেশ করল ED. বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। মঙ্গলবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ওঠে রুজিরা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তির প্রসঙ্গ। ইডি-র আইনজীবী জানান, অভিষেক, রুজিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং ডিরেক্টররা বিপুল নথি জমা দিয়েছেন। ইডি অফিসাররা তা খতিয়ে দেখছেন। 

সেকথা শুনে বিচারপতি সিন্হা বলেন, যদি এত নথি দিয়ে থাকেন, তার মানে সেই পরিমাণ সম্পত্তিও আছে। বিচারপতি প্রশ্ন করেন, আয়ের উৎস কী? সেটা কি দেখেছেন? আপনাদের কি মনে হয় না, যে এই নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয় তাহলে কি হবে? আপনারা কার কার পিছনে ছুটবেন?

বিচারপতি আরও বলেন, আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে। সেদিনই ED জানায়, এব্য়াপারে রিপোর্ট দিয়ে বিস্তারিত জানাবে তারা। সেই মতোই বৃহস্পতিবারের এই রিপোর্ট পেশ। বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানিয়েছেন, রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। আগামী ২০ শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র যে হলফনামা পেশ করেছিল তা নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট। সোমবারের মধ্য়ে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট এও বলে যে, নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে কমিশনকে, নাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget