এক্সপ্লোর

Alipurduar News:মা এবং দিদিকে খুনের অভিযোগ, গ্রেফতার বীরপারার বান্দাপানি চা বাগানের দিনমজুর

Mother And Elder Sister Have Allegedly Been Killed: মা এবং দিদিকে খুনের অভিযোগে বীরপারার বান্দাপানি চা বাগানের গ্রেফতার দিনমজুর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


অরিন্দম সেন, আলিপুরদুয়ার:
মা এবং দিদিকে খুনের (murder allegation) অভিযোগে বীরপারার (birpara bandapani tea garden) বান্দাপানি চা বাগানের গ্রেফতার (daily wage earner arrested) দিনমজুর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

কী ঘটেছিল?
সূত্রের খবর, শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপারা থানার বান্দাপানি চা বাগানে। অভিযুক্তের নাম রামকিশোর সিংহ ছেত্রী। বয়স ৩৫ বছর। মা রুকমিন সিংহ ছেত্রীর সঙ্গেই থাকতেন তিনি। গত কাল তাঁর মাসতুতোত দিদি রীতা সিংহ সেখানে ঘুরতে এসেছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। রাতে এক সঙ্গে তিনজন খাওয়া দাওয়াও করেন তাঁরা। পড়শিদের দাবি, হঠাতই গভীর রাতে রামকিশোর সিংহ লোহার রড দিয়ে তাঁদের উপর এলোপাথারি আঘাত করতে শুরু করেন। ঘরের বিছানার উপরই দুজনের মৃত্যু হয়েছে বলে উঠে আসে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বীরপারা থানার পুলিশ রামকিশোর সিংহ ছেত্রীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন এমন হল, কী থেকে এই এলোপাথারি আক্রমণ জানতে তদন্ত চালাচ্ছে তারা। আলিপুরদুয়ারের এই ঘটনা বাঁকুড়ার একটি স্মৃতি মনে করিয়ে দিচ্ছে অনেককে।

ফিরে আসছে পুরনো ঘটনার স্মৃতি...
গত বছর জুলাই মাসে ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ উঠেছিল বাঁকুড়ায়। সে বারও গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বাঁকুড়ার ছাতনা থানার চন্ডীদাস পল্লীর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, বাড়িতে কেউ না থাকায় ঘরের দরজা জানালা বন্ধ করে, বাড়ির ভিতরে হাতুড়ি ও ছুরি দিয়ে মা বন্দনা মন্ডলকে নৃশংসভাবে হত্যা করে প্রাক্তন সেনা জওয়ান ছেলে সুমন্ত মন্ডল। পরে পুলিশ গিয়ে দরজা জানালা ভেঙ্গে উদ্ধার করে মায়ের রক্তাক্ত মৃতদেহ। বাড়ি থেকে অভিযুক্ত ছেলেকে আটক করে ছাতনা থানার পুলিশ। পরে খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত সমন্ত মন্ডলকে। মৃতার স্বামী স্বপন মন্ডলের অভিযোগ, ঘটনার দিন বিকেলে কিছু জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিলেন তিনি। রাত্রি ৮ টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ও জানালা সমস্ত কিছু ভিতর থেকে বন্ধ। এরপরে স্থানীয় আত্মীয় ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা জানালে ভেঙ্গে বাড়ির ভিতর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় বন্দনা মন্ডলের। ছেলের ফাঁসির দাবি তোলেন বাবা স্বপন মন্ডল। পরিবার সুত্রে জানা গেছে সুমন্ত সি আই এস এফ কর্মরত ছিল গত ১ বছর।  চাকরি থেকে ছেড়ে বাড়ি চলে আসে সে। তারপর থেকে বাড়িতেই থাকত। মাঝে মাঝে বাবা ও মায়ের উপর অত্যাচার চালাত বলেও জানা যায়। তবে খুনের সঠিক কারণ জানা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুমন্ত কে। মানসিক অবসাদ থেকে খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন:সিনেমা বদলেছে, পেশাদার অভিনেতা হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পাচ্ছি: কৌশিক গঙ্গোপাধ্যায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget