এক্সপ্লোর

Mukul Roy Resigns: পিএসি চেয়ারম্যান পদ থেকে হঠাৎ ইস্তফা মুকুল রায়ের

Kolkata News: পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুকুল।

দীপক ঘোষ, কলকাতা: তৃণমূল (tmc) নাকি বিজেপি (bjp)? কোন দলে রয়েছেন মুকুল রায় (mukul roy)? বিতর্ক কমার আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্য়ান (PAC) পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণনগরের বিধায়ক। সূত্রের খবর, ই-মেলে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুকুল।
কেন পদত্যাগ?
হঠাৎ ইস্তফা (resign) কেন? প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি পোড়খাওয়া রাজনীতিবিদ। তবে যতটুকু শোনা যাচ্ছে, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই পিএসি-র চেয়ারম্য়ান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুল। ই-মেলেও সে কথা লিখেছেন, বলছে সূত্র।
প্রথা অনুযায়ী, দেশের প্রত্যেকটি রাজ্যের পিএসি চেয়ারম্যানের দায়িত্ব বিরোধী দলের কারও হাতে থাকে। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতে আসা মুকুলকে নিয়ে বিতর্ক শুরু হয় ফলপ্রকাশের অল্প পরেই। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে ফের পুরনো দলে ফিরেছেন কৃষ্ণনগরের বিধায়ক, অভিযোগ করে বিজেপি। তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সরব হয় বিজেপি। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দেন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপি রাজ্য় নেতারা। সেই আবেদনের প্রেক্ষিতেই অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে আদালত। কিন্তু দ্বিতীয় বারও একই রায় বহাল রেখে বিধানসভার স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তাঁর বিধায়ক পদও খারিজ হচ্ছে না। বিজেপি মানেনি। উচ্চতর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
সরগরম রাজ্য রাজনীতি
এর মধ্য়েই পিএসি চেয়ারম্য়ানের পদ থেকে এই ইস্তফার সিদ্ধান্তে নতুন সমীকরণ টের পাচ্ছে রাজনৈতিক মহল। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, 'উনি কী কারণে ইস্তফা দিয়েছেন, জানা নেই। তবে ওঁর নিয়োগই অগণতান্ত্রিক ছিল।' সিপিএমের সমালোচনার তির অবশ্য় স্পিকারের দিকে। বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী বললেন, 'স্পিকারকে জিজ্ঞাসা করুন, ওঁর বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ থাকা সত্ত্বেও কী ভাবে পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ হল।'
পাল্টা দিয়েছে তৃণমূল। দলীয় বিধায়ক তাপস রায়ের বক্তব্য, 'নৈতিকতা নিয়ে বিরোধীদের কিছু বলা উচিত নয়। আর স্পিকার যা করেছেন তা তাঁর এক্তিয়ারে ছিল। এখন কারও কিছু অসুবিধা হলে দেখতে হবে।'
সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন:'ধান ফিরিয়ে দিলে এফআইআর করুন', কৃষকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

সেরা শিরোনাম

বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget