এক্সপ্লোর

Mukul Roy : নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল? করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য

TMC : ৮ সেপ্টেম্বর মুকুল যোগ দেবেন তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে।

কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের সক্রিয় রাজনীতিতে মুকুল রায়? ‘কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, কারও রাজনৈতিক ফায়দা হবে না, ভোটে কোনও প্রভাব পড়বে না কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা’, বেশ কিছুদিন পরে তৃণমূল ভবনে এসে দাবি মুকুল রায়ের ।

এদিন তৃণমূল ভবনে এসে সুব্রত বক্সীর সঙ্গে কথা বললেন মুকুল রায়। পাশাপাশি ৮ সেপ্টেম্বর মুকুল যোগ দেবেন তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে। যার পরই জল্পনা, নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল রায় (Mukul Roy)?

শিক্ষক দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্য়ায়। গরুপাচার মামলায় হেফাজতে অনুব্রত মণ্ডল। যার পরই রাজ্য মন্ত্রিসভায় হয়েছিল রদবদল, যে প্রসঙ্গে মুকুল রায় বলেছিলেন, 'মন্ত্রিসভার রদবদলের উপর নির্ভর করে না ভাবমূর্তি’, ‘ভাবমূর্তি নির্ভর করে ভাবমূর্তির উপরে।' যার পরই তিনি জোড়েন, ‘দরকার হলেই রদবদল, যার দরকার তিনিই বলতে পারবেন’।

পিএসি চেয়ারম্যান বিতর্ক

 তৃণমূল (TMC) নাকি বিজেপি (BJP)? কোন দলে রয়েছেন মুকুল রায় (mukul roy)? বিতর্কের মাঝেই গত জুনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্য়ান (PAC)পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণনগরের বিধায়ক। সূত্রের খবর, ই-মেলে পদত্যাগপত্র পাঠান মুকুল। যার পরে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর পিএসি-র নতুন চেয়ারম্যান করা হয় কৃষ্ণ কল্যাণীকে।

প্রথা অনুযায়ী, দেশের প্রত্যেকটি রাজ্যের পিএসি চেয়ারম্যানের (PAC Chairman) দায়িত্ব বিরোধী দলের কারও হাতে থাকে। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতে আসা মুকুলকে নিয়ে বিতর্ক শুরু হয় ফলপ্রকাশের অল্প পরেই। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে ফের পুরনো দলে ফিরেছেন কৃষ্ণনগরের বিধায়ক, অভিযোগ করে বিজেপি। তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সরব হয় বিজেপি। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দেন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপি রাজ্য় নেতারা। সেই আবেদনের প্রেক্ষিতেই অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে আদালত। কিন্তু দ্বিতীয় বারও একই রায় বহাল রেখে বিধানসভার স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তাঁর বিধায়ক পদও খারিজ হচ্ছে না। বিজেপি মানেনি। উচ্চতর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা।  যা নিয়ে চলে লম্বা টানাপোড়েন।

আরও পড়ুন- ‘সন্ত্রাস তৈরি করতেই বীরভূমে তৃণমূলকর্মীর বাড়িতে বোমা মজুত’, কোর্টে দাবি এনআইএ-র

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
Tiger Shroff Firing Incident: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনার পরেই দিশা পাটানির বাড়িতে পুলিশ, বাড়ল নিরাপত্তা
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনার পরেই দিশা পাটানির বাড়িতে পুলিশ, বাড়ল নিরাপত্তা

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget