এক্সপ্লোর

Mukul Roy Update: মুকুল রায় বিজেপি-তেই আছেন, বিধানসভায় শুনানিতে জানিয়ে দিলেন বিমান

Mukul Roy Update: এ দিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অধ্যক্ষের রায়ই চূড়ান্ত।"

কলকাতা: দীর্ঘ টানাপোড়েনর পর মুকুল রায় (Mukul Roy) বিজেপি-তেই (BJP) রয়েছেন বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবার বিধানসভায় শুনানি চলছিল। সেখানে বিমান বলেন, "মুকুল রায় আছেন বিজেপিতেই।"

দীর্ঘ শুনানির পর এ দিন মুকুল রায়ের বিরুদ্ধে জমা পড়া পিটিশনও খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিমান বলেন, "পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা। সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে।" এ দিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অধ্যক্ষের রায়ই চূড়ান্ত।"

গত বছর বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন ঘটে মুকুলের। তার পর রাজ্য সরকারের তরফে তাঁকে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও নিযুক্ত করা হয়। সাধারণত বিরোধী দলের বিধায়কদেরই পিএসই-র (PAC)মাথায় রাখা হয়। বিজেপি-র তরফে সেই মর্মে ছয় বিধায়কের নামও সুপারিশ করা হয়েছিল। তার পরেও মুকুলকে কেন পিএসি-র মাথায় বসানো হল, তা নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে।

যদিও সরকারের তরফে যুক্তি দেওয়া হয় যে, পিএসি-তে মুকুলের মনোনয়নের প্রস্তাবক এবং সমর্থক ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূলের দুই বিধায়ক। কিন্তুি বিজেপি-র প্রতীকে জয়ী হয়েও মুকুল যখন তৃণমূলে যোগ দিয়েছেন, সেখানে তাঁকে কী ভাবে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে পিএসি-র মাথায় বসানো হল, এই নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক-পদ খারিজের জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Madan Mitra: ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের

সেই নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছিল। শেষ মেশ শুক্রবার বিষয়টি নিয়ে বিধানসভায় শুনানি করেন বিমান। সেখানেই তিনি জানিয়ে দেন যে, মুকুল এখনও বিজেপি-তেই রয়েছেন। এ যাবৎ দীর্ঘ শুনানি-পর্বে মুকুল এবং তাঁর আইনজীবীরাও বরাবরই দাবি করে আসেন যে, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই রয়েছেন। 

এ দিকে, বিমানের উপর ভরসা না করে ইতিমধ্যেই মুকুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে বিজেপি। তাতে বিষয়টি নিয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারকে নির্দেশ দেয় শির্ষ আদালত। সেই সময় শুভেন্দু টুইটারে লেখেন. "ন্যায়ের জয় হল। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ। মুকুল রায়ের দলত্যাগের প্রক্রিয়া বিলম্বিত করার জন্য মাননীয় স্পিকারকেও ছেড়ে দেয়নি।" 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget