এক্সপ্লোর

Kolkata Accidents: রবিবারের শহরে পরপর পথ দুর্ঘটনা, ই এম বাইপাসের পর এবার গিরীশ পার্ক ও ধর্মতলায়

Accident Update: রবিবারের শহর পরপর দুর্ঘটনার সাক্ষী। ই এম বাইপাসের পর এবার গিরীশ পার্ক, ধর্মতলায় পথ দুর্ঘটনা।

আবীর দত্ত, কলকাতা: ছুটির দুপুরে, শহরে একের পর এক দুর্ঘটনা (accidents)। ই এম বাইপাসের (EM Bypass) পর এবার দুর্ঘটনা গিরীশ পার্ক (Girish Park) ও ধর্মতলায় (Dharmatala)। 

রবিবারের শহরে পরপর দুর্ঘটনা

ই এম বাইপাসের পর এবার দুর্ঘটনা গিরীশ পার্ক ও ধর্মতলায়। গিরীশ পার্কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ২ জন। অন্যদিকে রাজভবনের সামনে বেসরকারি বাসকে ধাক্কা  মারল মিনিবাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ যাত্রী।

গিরীশ পার্কে জোড়াসাঁকোর গেটের সামনে দিয়ে বের হচ্ছিল একটি গাড়ি। তার উল্টোদিক থেকে শ্রীরামপুরের দিকে বিয়েবাড়িতে যাচ্ছিলেন কয়েকজন। তখনই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় আহত একাধিক। একজন সম্পূর্ণ রক্তাক্ত হয়ে যান। আহতকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুটি গাড়িকেই গিরীশ পার্ক থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন পুলিশ। গাড়িতে থাকা যাত্রীরা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।         

                                         

এই ঘটনার কিছুক্ষণ আগেই দুপুর ৩টে নাগাদ বেঙ্গল কেমিক্যালসের সামনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলেঘাটা ব্রিজ থেকে উল্টোডাঙার দিকে একটি গাড়ি যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, সেই গাড়ির গতি ছিল যথেষ্ট বেশি। বেঙ্গল কেমিক্যালস মোড়ের সামনে যখন ই এম বাইপাসে গাড়িটি পৌঁছয় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উঠে পড়ে একটি ডিভাইডারে। সেই ডিভাইডারের ওপরে বেশ কিছু পথচারী রাস্তা পার করবেন বলে অপেক্ষায় ছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কা মারে। ঘটনায় চার থেকে পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। প্রত্যেক আহতকে নিয়ে যাওয়া হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন।     

আরও পড়ুন: Firhad Hakim: 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই', মমতা-শুভেন্দু সাক্ষাত ইস্যুতে মন্তব্য ফিরহাদের

গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড। খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? কোনওভাবে গাড়িটি ব্রেক ফেল করেছিল কি না, নাকি অত্যাধিক গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।                  

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget