এক্সপ্লোর

'১৫ হাজার মানুষকে মারার ছক!' ইমিউনিটি বুস্টারের নামে বিষ! চাঞ্চল্য মুম্বইয়ে

তদন্তকারীদের দাবি, মোহরমের মিছিলে অংশগ্রহণকারীদের কাছে তিনি এই ক্যাপসুলগুলিকে 'ব্যথার ওষুধ' ও 'ইমিউনিটি বুস্টার' বলে পরিচয় দেন

মুম্বই:  মুম্বইয়ে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ বিপর্যয়। মোহরমের শোভাযাত্রায় অংশ নেওয়া হাজার হাজার মানুষের মধ্যে বিষ মেশানো ক্যাপসুল বিলির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুনের বাসিন্দা ফৈয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—অভিযুক্তের লক্ষ্য ছিল অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু ঘটানো।                                              

পুলিশের দাবি, ফৈয়াজ অনলাইনে প্রায় ৫০ কেজি জিঙ্ক ফসফাইড (ইঁদুর মারার বিষ) এবং ৩০ হাজার খালি ক্যাপসুল কিনেছিলেন। এরপর দিনের পর দিন ধরে সেই ক্যাপসুলে বিষ ভরে প্রস্তুত করছিলেন। মুম্বইয়ের ডোংরি এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ।

অভিযুক্ত একা সব বড়ি বিতরণ করতে পারছিলেন না। তাই তিনি ধর্মীয় শোভাযাত্রায় ক্যাপসুলগুলো বিলি করার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবীকে অনুরোধ করেন। তিনি সেই সরলমনা নারী-পুরুষদের বলেছিলেন যে, ক্যাপসুলগুলো বিতরণ করে তারা মানুষকে সাহায্য করছেন।

সূত্র জানায়, বড়িগুলো খেয়ে অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তাঁরা বিপদমুক্ত।                        

তদন্তকারীদের দাবি, মোহরমের মিছিলে অংশগ্রহণকারীদের কাছে তিনি এই ক্যাপসুলগুলিকে 'ব্যথার ওষুধ' ও 'ইমিউনিটি বুস্টার' বলে পরিচয় দেন। কয়েকজন তা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। অন্তত ১১ জন বমি ও শারীরিক অসুস্থতার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও বর্তমানে সবাই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশের হাতে ধরা পড়ার পর ফৈয়াজ নাকি স্বীকার করেছেন যে তিনি ১৫ হাজার মানুষকে হত্যা করতে চেয়েছিলেন। তাঁর বিদেশ সফরের ইতিহাসও এখন তদন্তের কেন্দ্রে। গত এক বছরে তিনি ১৯ বার ইরান ও ইরাক সফর করেছেন। তাঁর মা ও বোন ওই দুই দেশে থাকেন বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও বড় নেটওয়ার্ক বা জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ, ATS এবং কেন্দ্রীয় সংস্থাগুলি।

তদন্তকারীরা ফৈয়াজের মোবাইল ফোন, আর্থিক লেনদেন, ডিজিটাল যোগাযোগ এবং বিদেশি সংযোগ খতিয়ে দেখছেন। পুলিশের দাবি, সময়মতো পদক্ষেপ না করলে মুম্বইয়ে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget