এক্সপ্লোর

Abhishek Ghosalkar killed on Facebook live : ফেসবুক লাইভ চলাকালীন গুলিতে ঝাঁঝরা উদ্ধব ঠাকরে শিবিরের নেতা, নিজেকেও গুলি ঘাতকের

Mumbai News : শিবসেনার উদ্ধব শিবিরের নেতাকে নিজের অফিসে ডেকেছিলেন অভিযুক্ত। সেখানেই ফেসবুক লাইভ চলাকালীন গুলি চালান মরিস নোরনহা। 

মুম্বই : ফেসবুক লাইভ চলাকালীন গুলি করে খুন করা হল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের এক নেতাকে ! অভিষেক ঘোষালকরকে খুনের পর নিজেও আত্মহত্যা করেন অভিযুক্ত মরিস নোরনহা। মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিষেক ও মরিসের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল।  মিটমাট করার উদ্দেশ্যে শিবসেনার উদ্ধব শিবিরের নেতাকে নিজের অফিসে ডেকেছিলেন অভিযুক্ত। সেখানেই ফেসবুক লাইভ চলাকালীন গুলি চালান মরিস নোরনহা। সোশ্যাল মিডিয়ায় এমন লাইভ খুনের ভিডিও নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে। 

শিবসেনা নেতা অভিষেক ঘোষালকার হত্যার ঘটনায় তদন্তে নেমেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি রাজ তিলক রোশন জানিয়েছেন, গুলি চালানোর ঘটনাটি যেখানে ঘটেছে, তা এমএইচবি থানার অধীনে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার কারণ জানার চেষ্টা করছে। ডিসিপি রাজ তিলক রোশন আরও বলেন, যে অস্ত্রে খুনটি করা হয়েছে, তার আদৌ বৈধ লাইসেন্স ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হচ্ছে, খুনের কারণ কী। ডিসিপি বলেছেন যে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই দু'জনের মধ্যে কোনও শত্রুতা ছিল এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তখনও দুজনের শরীরেই প্রাণ ছিল।  আহত দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজনই মারা যান। 

অন্যদিকে  অভিষেক ঘোষলার খুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। অভিষেক ঘোষলার ফেসবুক লাইভ চলাকালীন গুলিটি করা হয়েছিল, তাই ঘটনাটি পুরোটাই রেকর্ডেড। অভিষেক ঘোষালর ফেসবুক লাইভ চলাকালীন হাসিমুখে কথা বলছিলেন, সেই সময় মাত্র  ১২  সেকেন্ডে তাঁকে লক্ষ্য করে  ৫ টি গুলি চালানো হয়। এরপর অভিযুক্ত মরিস নিজেকেও গুলি করে আত্মহত্যা করেন।   

প্রাথমিক তথ্য অনুযায়ী, বোরিভালি পশ্চিমের বাসিন্দা মৌরিস নরোনহা  নিজেকে একজন সমাজকর্মী বলে দাবি করতেন। ভোটে লড়ার ইচ্ছে থেকেই এই দড়ি টানাটানি বলেই রাজনৈতিক অন্দরমহলের খবর।  আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কি কোনওভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অভিষেক?  স্থানীয় সূত্রে খবর, এলাকায় কার জোর বেশি এই নিয়ে চাপানউতোর ছিল।  সেই নিয়ে দ্বন্দ্ব। ফেসবুক লাইভ চলাকালীন ভু বোঝাবুঝ মিটে যাওয়ার কথাই বলছিলেন অভিষেক। ঠিক লাইভ শেষ করার পরই ধেয়ে আসে বুলেট। হতচকিত হয়ে যান সকলে।

আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget