এক্সপ্লোর

Municipal Election 2022: নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা ঘোষণার আগেই মেমারিতে পুরভোটের প্রস্তুতি তৃণমূলের

East Burdwan News: উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গতকাল ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন মেমারি শহর তৃণমূলের সভাপতি। ভোটারদের কাছে তুলে ধরলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য।

কমলকৃষ্ণ দে, মেমারি: পুরভোটের (Municipal Election) নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা ঘোষণার আগেই পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারিতে (Memari) প্রচারে নামল তৃণমূল (TMC)। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গতকাল ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন মেমারি শহর তৃণমূলের সভাপতি। ভোটারদের কাছে তুলে ধরলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য। বিজেপির (BJP) দাবি, করোনা পরিস্থিতিতে ভোট হলেও কোভিড বিধি না মেনেই প্রচার করছে তৃণমূল। বিজেপির কাজ বাড়িতে বসে সমালোচনা করা, পাল্টা কটাক্ষ শাসকদলের। 

মেমারি শহর এলাকার ৪ নং ওয়ার্ডে শহর তৃণমূলের উদ্যোগে শুরু হল ভোট প্রচার। পাশাপাশি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করা হয়। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী,বার্ধক্য ভাতা,দুয়ারে সরকার,দুয়ারে রেশন,স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরেন তৃণমূল  নেতৃত্ব।  এছাড়াও শহরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথাও প্রচার করা হয়।

করোনা পরিস্থিতিতে বন্ধ সভা। তাই বাড়ি বাড়ি প্রচারকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ বলে জানান স্বপন ঘোষাল। তাঁর কথায়, সব ওয়ার্ডে প্রার্থী একজনই তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ট। তাই প্রার্থী নিয়ে না হলেও তৃণমূলকে জয়ী করার আহ্বান জানিয়েই প্রচার করা হচ্ছে। বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, “স্কুল,কলেজ বন্ধ। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। সেদিকে না তাকিয়ে করোনা পরিস্থিতিতে ভোট ঘোষণা না হওয়া সত্ত্বেও করোনা বিধিকে তোয়াক্কা না করে শাসক দলে প্রচার করছে। আসলে ভোটটাই তাঁদের আসল লক্ষ্য।’’

গত পুর নির্বাচনে মেমারিতে উড়ালপুল, গার্লস স্কুল, উন্নত নিকাশী ব্যবস্হার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হলেও তা পূরণ হয়নি। সেখানে আবার নতুন করে ভোট ঘোষণার আগেই ভোটের প্রচার শুরু করেছে শাসকদল তৃণমূল। মেমারিবাসী তার যোগ্য জবাব দেবে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল। তিনি বলেন, “ঘরে বসে সমালোচনা করাই ওদের কাজ। তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে আছে এবং থাকবে।’’

আরও পড়ুন: BJP: ফের ভাঙন পদ্মে, দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীন তৃণমূলে যোগ বিজেপির বুথ সভাপতির

সেরা শিরোনাম

News Live Updates: বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget