এক্সপ্লোর

Municipal Election 2022: তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী, তুঙ্গে চর্চা

Municipal Election 2022: পুরভোটের প্রচারে যখন বিভিন্ন দলের প্রার্থীর মুখে পরস্পরের বিরুদ্ধে কড়া আক্রমণ, ঝাঁঝালো মন্তব্যের খই ফুটছে, তখন ব্যতিক্রমী ছবি দেখা গেল পুরুলিয়ায়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন (Municipal Election 2022) বিজেপি প্রার্থী। প্রচারের তপ্ত আবহে এই গাঁধীগিরি নিয়ে চর্চা শুরু হয়েছে। ঘটনা ঘটেছে পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থীর প্রচারেই মাংস বিলি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

পুরভোটের প্রচারে যখন বিভিন্ন দলের প্রার্থীর মুখে পরস্পরের বিরুদ্ধে কড়া আক্রমণ, ঝাঁঝালো মন্তব্যের খই ফুটছে, তখন ব্যতিক্রমী ছবি দেখা গেল পুরুলিয়ায়। গাঁধীগিরির উদাহরণ তুলে ধরলেন বিজেপি প্রার্থী।  সরাসরি প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন তিনি।

রবিবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে।  এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। আর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নব্যেন্দু মাহালি।   রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ খেজুরাডাঙায় তৃণমূল প্রার্থীর বাড়িতে ভোটের প্রচারে যান বিজেপি প্রার্থী।  সেই সময় বাড়িতে ছিলেন নব্যেন্দুর মা শঙ্করী মাহালি।  তাঁর কাছেই তাঁকে সমর্থনের আবেদন করেন বিজেপি প্রার্থী। শঙ্করী জানান, তাঁর ছেলেই এই ওয়ার্ডে প্রার্থী। পরে বিজেপি প্রার্থী জানান, সৌজন্যের কারণেই তাঁর এই পদক্ষেপ।

সুদীপ মুখোপাধ্যায়ের কথায়, “আমি গিয়েছিলাম, সৌজন্য দেখাতে। ভোট চাইতে গিয়েছিলাম। ওই বাড়ির সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমি গিয়ে বললাম, মাসিমা, আমি আপনার ছেলের মতো।’’ তৃণমূল প্রার্থীর মায়ের কথায়, “উনি এসেছেন, ওঁর সৌজন্য। আমার ছেলেও তো দাঁড়িয়েছে। নিজের ছেলেকেই তো ভোটটা দেব।  আমার ছেলেও তো অনেক দিন রাজনীতি করছে। ও তো এমপি, এমএলএ-তে দাঁড়ানোর চেষ্টা করেছে। টিকিটি পায়নি।  ছেলেই যখন দাঁড়িয়েছে, তখন ওকেই ভোটটা দেব। ‘’

বেলা বাড়তেই অবশ্য সৌজনের রাজনীতি ছাড়িয়ে মাথা তুলল বিতর্ক।  ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি প্রার্থী ভোটারদের মধ্যে মুরগির মাংসের প্যাকেট বিলি করেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজেপি প্রার্থী, যাঁর ডাক নাম কাল্টু, তাঁর কর্মীরা এসে মাংসের প্যাকেট দিয়ে গেছেন।  ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তিনি এবিষয়ে নির্বাচন কমিশনে জানাবেন। অভিযোগ অস্বীকার করে সুদীপ মুখোপাধ্যায়ের প্রশ্ন, “আমার কী অত টাকা আছে নাকি, যে আমি মাংস বিলি করব।‘’

আরও পড়ুন: South 24 Parganas News: চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget