এক্সপ্লোর

Municipal Election 2022: শিলিগুড়িতে বামেদের জোট-বার্তা! একযোগে কটাক্ষ তৃণমূল-বিজেপির

Siliguri Municipality: ৪৭ টি ওয়ার্ডের শিলিগুড়ি (Siliguri) পুরসভায় তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে।

সনৎ ঝা, দার্জিলিং: যেখানে বামেরা (Left) প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল (Trinamool) ও বিজেপি (BJP) বাদে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দিন। শিলিগুড়ি পুরভোটে (Siliguri Municipality) আগে এই বার্তাই দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। যা নিয়ে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

২০১৫-র পুরভোটে কংগ্রেসের সমর্থন নিয়ে শিলিগুড়িতে ক্ষমতায় এসেছিল বামেরা। যা শিলিগুড়ি মডেল নামে পরিচিতি লাভ করে। এবার পুরভোটে দু’দলের মধ্যে জোট না হলেও, এনিয়ে চর্চা অব্যাহত। গতবার কংগ্রেসের জেতা ৪টি ওয়ার্ডে এবার প্রার্থী দেয়নি বামফ্রন্ট। শুধু তাই নয়, ওই চারটি ছাড়াও, যেসব ওয়ার্ডে তারা প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল ও বিজেপি বাদে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাল বাম নেতৃত্ব।

দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানিয়েছেন, কিছু ওয়ার্ডে তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দিতে বলা হচ্ছে। তাহলে কি ঘুরিয়ে কংগ্রেস প্রার্থীদেরই ভোট দিতে বলা হল? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন একযোগে বামেদের আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি।

শিলিগুড়ির পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, “প্রথমে শিলিগুড়িকাণ্ড, পরে শিলিগুড়ি মডেল, তারই ফলশ্রুতি অশোকবাবুর তাঁরই সতীর্থর কাছে জমানত জব্দ, এবার অনৈতিক জোট করে লাভ হবে না, তার ফলও পেয়েছে সিপিএম।’’

৪৭ টি ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ও বিজেপি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি, আর ফলপ্রকাশ ১৪ তারিখ। শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, অতীতে নেতায় নেতায় জোট হয়েছে, কর্মীদের মধ্যে হয়নি, অনৈতিক জোটের ফল পেয়েছে সিপিএম, রাজ্য থেকে হাওয়া, এবার পুরভোটে আরও শেষ হবে। 

আরও পড়ুন: Hoogly News: হুমায়ুন কবীরের গাড়ি দুর্ঘটনা, আহত মন্ত্রীর স্ত্রী, গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী

 

 

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget