এক্সপ্লোর

Bidhannagar Municipal: বিধাননগরে ছাপ্পা ভোটের অভিযোগ, পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ

Municipal Election 2022: দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন।

প্রকাশ সিনহা, সল্টলেক:  বিধাননগরে  পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়। 

এদিকে, ফের বিধাননগরে ভুয়ো ভোটারের অভিযোগ উঠল। বিসি ব্লকে ভুয়ো ভোটের অভিযোগ তোলায় বিজেপি প্রার্থীকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের পোলিং এজেন্টের বিরুদ্ধে। হোম গার্ডের লাঠি কেড়ে নিয়ে পাল্টা শাসানি বিজেপির মহিলা প্রার্থীর। পরে তৃণমূল প্রার্থী এসে বের করে নিয়ে যান বিজেপি প্রার্থীকে। 

অন্যদিকে, দিনভর একে অন্যের বিরুদ্ধে বিষোদগার চলে। ভোট চলাকালীন মুখোমুখি হলেও কথা সামান্য সৌজন্যটুকুও দেখালেন না বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী সব্যসাচী দত্ত ও দেবাশিস জানা। এদিন সল্টলেক অ্যাসোসিয়েশনের বুথে দুই প্রার্থীর দেখা হলেও কথা হল না। এরপর AE ব্লকে ভগবতী স্কুলের বাইরে একটি বাড়ির সিঁড়িতে বসেছিলেন বিজেপি প্রার্থী।ওই বাড়িতে হাঁক দিয়ে চেয়ার নিয়ে সেখানে বসে পড়েন তৃণমূল প্রার্থী। তাঁকে দেখে উঠে যান বিজেপি প্রার্থী। এর কিছুক্ষণের মধ্যে ওই বুথে ভোট দিতে আসেন বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। ভোট দিয়ে বেরোনোর সময় জয়প্রকাশকে জড়িয়ে ধরেন সব্যসাচী। দু’ পা এগোতেই দেখা বিজেপি প্রার্থীর সঙ্গে। তাঁকেও জড়িয়ে ধরেন জয়প্রকাশ। 

প্রসঙ্গত, বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ। এরই মধ্যে গতকাল লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget