এক্সপ্লোর

Municipality Job Scam: ডাস্টবিনে পুরসভার নামের নথি, রাজ্যজুড়ে ৬ হাজার চাকরি বিক্রি অয়নের?

'অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পাওয়া কাগজে একাধিক পুরসভার নাম'। ডাস্টবিনেই মিলেছিল পুরসভায় চাকরিপ্রার্থীদের তালিকা। 

কলকাতা: '৫ হাজার নয় রাজ্যজুড়ে পুরসভায় অন্তত ৬ হাজার চাকরি বিক্রি'। অয়ন শীলকে জেরা করে অনুমান ইডির। সূত্রের খবর, 'কতগুলি পুরসভার সঙ্গে অয়নের সংস্থার চুক্তি হয়েছে? এবিএস ইনফোজোনকে মেল করে জানতে চাইল ইডি। ৩টি ব্যাঙ্কের কাছেও চাওয়া হয়েছে অয়নের সংস্থার অ্যাকাউন্টের তথ্য। 'অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পাওয়া কাগজে একাধিক পুরসভার নাম'। ডাস্টবিনেই মিলেছিল পুরসভায় চাকরিপ্রার্থীদের তালিকা। 

তদন্তে জানা গিয়েছে,'পুরসভার টেন্ডারেও একচেটিয়া আধিপত্য অয়ন শীলের! ইডির অনুমান  বরাত পেতে নিজেরই একাধিক সংস্থার নামে দরপত্র জমা দিতেন অয়ন'। টেন্ডার প্রক্রিয়াকে আইনসম্মত করতে ছক। একাই একাধিক দরপত্র জমা দেওয়ায় সুযোগ পেত না অন্য সংস্থা, অনুমান ইডির। 

৫ হাজার নয়, রাজ্যজুড়ে পুরসভায় অন্তত ৬ হাজার চাকরি বিক্রি হয়েছিল। অয়ন শীলকে জেরা করে এমনটাই অনুমান ইডির। কতগুলি পুরসভার সঙ্গে অয়নের সংস্থার চুক্তি? এবিএস ইনফোজোনকে মেল করে জানতে চাইল ইডি, খবর সূত্রের। ED সূত্রে খবর, ৩টি ব্যাঙ্কের কাছে চাওয়া হয়েছে অয়নের সংস্থার অ্যাকাউন্টের তথ্য। অয়নের ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পাওয়া কাগজে একাধিক পুরসভার নাম। ডাস্টবিনেই মিলেছিল পুরসভায় চাকরিপ্রার্থীদের তালিকা, দাবি ইডি সূত্রে। 

স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সকলকে চমকে দিয়ে সামনে এসেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ! এবার পুর নিয়োগে দুর্নীতিতেও সামনে চলে আরও বিস্ফোরক তথ্য! ৫ হাজার নয়। রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৬ হাজার চাকরি বিক্রি হয়েছে।  কমপক্ষে ৬০-এর বেশি পুরসভায় এই চাকরি বিক্রি করা হয়েছিল। 

ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটারকে জেরা করে এমনই তথ্য মিলেছে। সূত্রের দাবি, ইতিমধ্যে পুর নিয়োগে চাকরি বিক্রির একটা তালিকা তৈরি করা হয়েছে। 
শেষপর্যন্ত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও বুঝে উঠতে পারছেন না খোদ তদন্তকারীরাই! কিন্তু কীভাবে সামনে এল পুর নিয়োগে দুর্নীতির তথ্য?

ইডি সূত্রের খবর, অয়ন শীলের অফিসের কোনায় একটি ডাস্টবিন দেখতে পান আধিকারিকরা। সেটি খুলে দেখা যায়, বেশকিছু কাগজ মুড়িয়ে এবং ছিড়ে তাতে ফেলা রয়েছে। এরপর সেই কাগজগুলি বের করে পরীক্ষা করতে শুরু করেন অফিসাররা। তখনই সেখানে একাধিক কাগজে পুরসভার নাম, টাকার হিসেব ও অন্যান্য তথ্য পাওয়া যায়।

যা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, কাগজগুলি দেখিয়ে অয়ন শীলকে জিজ্ঞাসা করা হলে তাঁর কথায় অসঙ্গতি মেলে। তারপরই অয়ন শীলের অফিসে থাকা কম্পিউটার, ল্যাপটপ খুলে সেখান থেকে পুর নিয়োগ সংক্রান্ত একাধিক ডিজিটাল এভিডেন্স পাওয়া যায়। আর এই প্রেক্ষাপটেই সামনে চলে এসেছে, গত শুক্রবার, ইডির তল্লাশি শুরুর আগের দিনই অয়নের মোবাইলে আসা এক রহস্যময়ীর মেসেজের প্রসঙ্গ! যেখানে বলা হয়েছিল, পালিয়ে যাও। জিনিসপত্র সরিয়ে দাও। ED আসতে পারে।

প্রশ্ন উঠছে, তাহলে কি ওই রহস্যময়ীর মেসেজের পরই অনেক নথিপত্র নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন অয়ন শীল? নাকি, ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত অনেক নথি নষ্ট করে ফেলা হয়েছে? এই সন্দেহ আরও বাড়িয়েছে অয়ন শীলের বাড়ির সামনে কাজ করা এক সাফাইওয়ালার বক্তব্য। যিনি দাবি করছেন, গ্রেফতার হওয়ার আগের কয়েকদিনে তাঁর অফিস থেকে প্রচুর কাগজপত্র ফেলে দেওয়া হয়েছিল। 

ইডি সূত্রে দাবি, অয়ন শীলের সংস্থা ABS Infozone pvt ltd-এর কাছে মেল করে, রাজ্যের কতগুলি পুরসভার সঙ্গে তাদের চুক্তি হয়েছিল, তার একটা তালিকা পাঠাতে বলা হয়েছে।  ৩টি বেসরকারি ব্যাঙ্কের কাছে অয়নের অ্যাকাউন্টের বিশদ বিবরণ ও লেনদেনের তথ্যও চেয়েছে ইডি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন ছাই না হলেও, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের অফিসের কোণায় পড়ে থাকা একটি ডাস্টবিনই সামনে এনে দিল রাজ্যের পুরসভায় নিয়োগ সংক্রান্ত পাহাড়প্রমাণ দুর্নীতির কথা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget