এক্সপ্লোর

Municipality Election 2022 : প্রার্থী-বিতর্কের পর ময়দানে সৌগত, রবিবাসরীয় প্রচারে সুজন-দিলীপও

Municipality Election 2022 : ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট । ফেব্রুয়ারির পুরভোটের জন্য প্রচারের সময় সকাল ৯ থেকে রাত ৯টা...

কামারহাটি, রাজপুর- সোনারপুর ও ঝাড়গ্রাম : গতকালই শেষ হয়েছে চার পুরসভার ভোট (Municipality Election)। একাধিক অশান্তির আবহেই শেষ হয় ভোটপর্ব। এরপর বাকি ১০৮ পুরসভার ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি। এই উপলক্ষ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আজ রবিবাসরীয় প্রচারে (Campaign) নামলেন একাধিক হেভিওয়েট নেতা। 

কামারহাটিতে প্রার্থী বিতর্কের পর এই প্রথম প্রচারে নামলেন সৌগত রায়। এদিন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মায়া দাসের সমর্থনে কখনও হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। ঢাকিদের নিয়ে বর্ণাঢ্য প্রচার চলে আড়িয়াদহ থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকাজুড়ে।

রবিবার সকালে পুরভোটের প্রচার রাজপুর- সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। সিপিএম প্রার্থী গৌতম দত্তর সমর্থনে কালীবাজার এলাকায় প্রচার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তোলাবাজি, চোখ রাঙানি মানতে চাইছে না মানুষ। এবার নিজের ভোট নিজে দিতে চান তাঁরা। বাম প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী সিপিএম নেতা।

আরও পড়ুন ; ১০৮ পুরসভায় ভোট, কোন জেলায় কোন পুরসভায় নির্বাচন, রইল বিস্তারিত

এদিকে ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী অশোক কুমার মহান্তির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সারছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। প্রচারে হাজির বিজেপি  জেলা সভাপতি তুফান মাহাতো-সহ একাধিক নেতৃবৃন্দ। সকালে খড়গপুর শহরেও প্রচার করেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, ফের দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান।

প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট (Municipal Election 2022) । ফেব্রুয়ারির পুরভোটের জন্য প্রচারের সময় সকাল ৯ থেকে রাত ৯। প্রচারের সময় শেষ ৪৮ ঘণ্টা আগে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কবে জানা যাবে ফল, তা অবশ্য জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই হবে শতাধিক পুরসভার ভোট।

সেরা শিরোনাম

Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget