এক্সপ্লোর

Municipality Recruitment Scam : পুরসভায় কী প্রক্রিয়ায় নিয়োগ ? জানতে রাজ্যের ২ দফতরকে চিঠি পাঠাল ইডি

ED : কোন পদে কত সালে চাকরি হয়েছে ? চাকরির জন্য কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কি না ? কীভাবে গোটা নিয়োগপ্রক্রিয়া হয়েছে ? তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। 

প্রকাশ সিনহা, কলকাতা : পুর-নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) তদন্তে এই প্রথম রাজ্যের দুটি দফতরকে চিঠি দিল ইডি। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে, গত ৮ বছরে রাজ্যের সব পুরসভার কী প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে। সূত্রের এই ক'বছরে কতজনের চাকরি হয়েছে, তাও জানতে চেয়েছে ইডি (Enforcement Directorate)। 

পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে এবার রাজ্যের ২ দফতরকে চিঠি পাঠাল ইডি (ED)। সূত্রের খবর, চিঠি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। জানতে চাওয়া হয়েছে, গত ৮ বছরে রাজ্যের সব পুরসভার কী প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে ? 

ইডি সূত্রে দাবি, গত ৮ বছরে রাজ্য়ের বিভিন্ন পুরসভায় কাদের চাকরি হয়েছে ? কোন পদে কত সালে চাকরি হয়েছে ? চাকরির জন্য কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কি না ? কীভাবে গোটা নিয়োগপ্রক্রিয়া হয়েছে ? তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। 

গত ১২ মে পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) দেওয়া CBI তদন্তের রায় বদলাননি না বিচারপতি অমৃতা সিন্হা। এরপরই একযোগে এফআইআর (FIR) দায়ের করে সিবিআই (CBI) ও ইডি। 

একদিকে, অপরাধমূলক ষড়যন্ত্র কীভাবে সংঘটিত হয়েছিল তার তদন্ত সিবিআই করবে বলে ঠিক হয়। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং, তা থেকে কারা লাভবান হয়েছেন, সেই বিষয়ে তদন্ত শুরু করে ইডি। সূত্রের খবর, ইডির করা এফআইআরে নাম ছিল অয়ন শীল। ও তাঁর সংস্থা  ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের।

আগেই ইডি সূত্রে দাবি করা হয়, রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে। বিভিন্ন পুরসভা থেকে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। ইডি সূত্রে খবর, যে দুই দফতরকে চিঠি পাঠানো হয়েছে, তার মধ্য়ে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের উপর ২০১৭ থেকে পুরসভায় নিয়োগের দায়িত্ব রয়েছে। প্রসঙ্গত, গত ১৮ মার্চ অয়ন শীলের সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সেখানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি বাজেয়াপ্ত করার পর, অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলেও উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৯ মার্চ, দীর্ঘ ৩৭ ঘণ্টার টানটান নাটকের পর গ্রেফতার করা হয় অয়ন শীলকে। ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিসের নথি থেকে পাওয়া তথ্য ও দুই দফতরের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। ইডি সূত্রে দাবি, আগামী দিনে বিভিন্ন পুরসভার চেয়ারম্য়ানদেরও তলব করা হতে পারে। এই প্রেক্ষাপটেই সিউড়ি পুরসভাকে চিঠি পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। মূলত ২০১২ ও ২০১৭ সালের নিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget