এক্সপ্লোর

Nadia News:২০ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা নদিয়ার তৃণমূল নেতার খুনিরা

Murderers Of TMC Leader: ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা নদিয়ার তৃণমূল নেতার খুনিরা। তবে আপাতত নওদার তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা (at large) নদিয়ার (nadia) তৃণমূল (TMC) নেতার খুনিরা (murderers)। তবে আপাতত নওদার তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি সফিউরজাম্মান শেখ ও জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিকের নামে এফআইআর করা হয়েছে। মোট ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রথমে সিবিআই তদন্তের দাবি করেও সুর বদল নিহতের স্ত্রীর। মুখ্যমন্ত্রীর কাছে সিআইডি তদন্তের দাবি করেন তিনি।

কী ঘটেছিল?
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে খুন হন নদিয়ার তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ি ফেরার পথে তাঁর রাস্তা আটকে গুলি-বোমা ছুড়ে খুন করা হয়। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও এই ভাবে তৃণমূল নেতার মৃত্যুতে হইচই পড়ে যায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহ পৌঁছলে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। অপরাধীদের চিহ্নিত করতে সিবিআই তদন্তের দাবি করেন নিহত মতিরুল ইসলাম বিশ্বাসের স্ত্রী। পরে অবশ্য তিনি অবস্থান পাল্টে সিআইডি তদন্তের আর্জি জানান।

নেপথ্য়ে কি গোষ্ঠীদ্বন্দ্ব?
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে তাতে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ফলে জোরাল হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি। ঘটনার পর নিহতের স্ত্রী প্রথম সিবিআই তদন্তের দাবি করলেও নওদা থানায় অভিযোগ দায়েরের পর তিনি সিআইডি তদন্তের দাবি করেছেন।  স্বামীর এভাবে প্রাণ যাওয়ার ঘটনায় কার্যত দিশেহারা তাঁর পরিবার। চোখের জল মানছে না বাধা। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী, একপ্রকার দায়ী করেছেন স্বামীর রাজনীতি করাকেই। নিহত স্ত্রীর অভিযোগ, পার্টি করতে গিয়েই তাঁর স্বামীর মৃত্যু হল। কান্নায় ভেঙে পড়ে বললেন মুর্শিদাবাদে নিহত তৃণমূল নেতার স্ত্রী। উল্লেখ্য়, দিনতিনেক আগেই তৃণমূলের বিবাদ মেটাতে গিয়ে বসিরহাটে গুলিবিদ্ধ হয়েছিলেন এক কনস্টেবল। শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। নেতা-সহ গ্রেফতার করা হয় ৪১ জনকে। তৃণমূলের বিবাদে বসিরহাটে ধুন্ধুমার বেঁধে যায়। ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয়ে যায় বিক্ষোভ। 

আরও পড়ুন:'আমাদের এখানে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি; বিধানসভায় দাঁড়িয়ে শাসকদলকে আক্রমণ শুভেন্দুর

 

                               

  

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget