এক্সপ্লোর

Babri Masjid: 'মন্দির মসজিদের রাজনীতির শুরুটা করল কে?' মমতাকে নিশানা অধীরের

Murshidabad Babri Masjid Adhir On Mamata: ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও, এবার হুমায়ুনের মসজিদের শিলান্য়াস ঘিরে মমতাকে নিশানা অধীরের

পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সৌমিত্র রায়, কলকাতা: ভরতপুর সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন,'আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব বাংলার মুসলমান সমাজ আগামীদিনে এই সরকারকে দেবে।' পুর-নগরোন্নয়ন মন্ত্রী তৃণমূল বিধায়ক  ফিরহাদ হাকিম বলেন, 'কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে, সুড়সুড়ি দিচ্ছে।' প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, 'পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'  

আরও পড়ুন, আজ ৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ

ভোট এলেই কখনও মন্দিরের উদ্বোধন, কখনও মসজিদের শিলান্য়াস।কোনও নেতা মন্দিরমুখী। কোনও নেত্রী নামাজ পাঠের অনুষ্ঠানে। ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম। ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্য়াস ঘিরেও ছত্রে ছত্রে উঠে এল সেই রাজনীতি। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে হুমায়ুন কবীর দাবি করলেন, তাঁকে বাবরি মসজিদ করতে বাধা দেওয়া হয়েছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, আমাদের বিরুদ্ধে রোখার জন্য় PIL ফাইল হয়েছিল মহামান্য় কলকাতা হাইকোর্টে।  গোটা ভারতবর্ষ দেখুক, এক শ্রেণির মানুষ এটা হতে দিতে চায়নি। অনেকেই চক্রান্ত করবে।  

প্রশ্ন: কারা করবে? 
হুমায়ুন কবীর : অনেকেই করবে, এখানকার ২ জন MLA আছে, রেজিনগর এবং বেলডাঙা। তারা তো এখনও কন্টিনিউ এটাকে মেনে নিতে পারছে না। কারণ তাদের কফিনে পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে।

 তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, যদি কেউ বলেন, যে আমাকে ওমুক তৈরির জন্য বহিষ্কার করা হল, ওমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। মন্দির-মসজিদ-গির্জ বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নেবে না।

সদ্য সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের নিশানায় যখন তৃণমূল, তখন আক্রমণের জোর আরও বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল-পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হল ৫০০ পুলিশের প্রোটেকশনে। হিন্দুরা আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন।

হুমায়ুন কবীর থেকে শুভেন্দু অধিকারী সবার নিশানায় তৃণমূল। মন্দির মসজিদের রাজনীতির শুরুটা করল কে? এই প্রশ্ন তুলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, তৃণমূল পার্টি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে নিজেকে বড় হিন্দুপ্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে। দলের MLA সেই পথ অনুসরণ করে সেও বলছে, যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দিঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিতপালিত হতে আমরা দেখেছি। 

 তৃণমূল বিধায়ক পুর-নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে নজরুলের সেই ভাষা, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু, মুসলমান, এই পশ্চিমবঙ্গ সারা জীবন সেটার উপর বিশ্বাস করে এগিয়ে এসেছে।কেউ দাবি করছেন তারাই হিন্দুদের একমাত্র প্রতিনিধি, সবচেয়ে কাছের লোক। কেউ আবার নিজেদের মুসলিমদের রক্ষাকর্তা হিসেবে প্রমাণ করতে মরিয়া। আদতে কি সবটাই ভোটে জিতে ক্ষমতা দখল করতে ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা? তাই কি রাজনীতি এখন হিন্দু-মুসলিম, মন্দির-মসজিদময়? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget