এক্সপ্লোর

Brigade Gita Path :আজ ৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ, আসবেন কি মমতা ?

Brigade Gita Path Update: আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সকাল ৯ টা থেকে চলবে দুপুর ২ টা পর্যন্ত

কলকাতা: আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতাপাঠ। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্রিগেডে গীতাপাঠ। ব্রিগেডে গীতাপাঠে যোগ দেবেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ। বাংলাদেশ ও নেপাল থেকেও গীতাপাঠে যোগদান, দাবি উদ্যোক্তাদের।

আরও পড়ুন, 'এটা পশ্চিমবঙ্গের জয়..', শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী সবরকমভাবে সাহায্য করছেন , বললেন কার্তিক মহারাজ

এদিন কার্তিক মহারাজ বলেন, আয়োজন একদম পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কাতারে কাতারে মানুষ আসছেন। চতুর্দিক থেকে ফোন আসছে। এখনও পর্যন্ত কোনও অসুবিধা হয়নি। ভাল সহযোগিতা আমরা পাচ্ছি, কোনও অসুবিধা নেই।

প্রশ্ন: মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, কোনও উত্তর পেয়েছেন এখনও অবধি?

কার্তিক মহারাজ : কোন উত্তর পাইনি। সবরকমভাবে সাহায্য করছেন উনি। ওনার রাজ্যে আছি, প্রশাসন, পুলিশ, সবরকমভাবে সাহায্য করছেন। 

 গীতাপাঠে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও সব দলের সাংসদ-বিধায়কদের

গত সোমবার হয় কলসযাত্রা, ভূমিপুজো, ধ্বজা উত্তোলন। রবিবারের গীতাপাঠে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও সব দলের সাংসদ-বিধায়কদের। গীতা পাঠের অনুষ্ঠান নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষে জড়িয়েছে বিজেপি-তৃণমূল!৭ ডিসেম্বর রবিবার, ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। গত সোমবার, তারই সূচনা হিসেবে হয় ভূমিপুজো। ওইদিন প্রথমে দইঘাট থেকে কলসিতে গঙ্গার জল নিয়ে যাওয়া হয় ব্রিগেডে। সেখানে হয় ভূমিপুজো।সেই সঙ্গে ধ্বজা উত্তোলন করা হয়।

' এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই'
 
ব্রিগেডের গীতাপাঠে সাধু-সন্তরা তো উপস্থিত থাকবেনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব দলের সাংসদ-বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।স্বামী নির্গুণানন্দ, ব্রিগেডের গীতাপাঠ উদ্যোক্তা বলেন, এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই। সব দলের বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। তবে মুখ্যমন্ত্রীর তরফে প্রত্যুত্তর পাইনি। যারা আসতে চায় আসবে। 

'পোশাক বদল হয়, আত্মা একই থাকে'

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।বিজেপি নেতা  শঙ্কুদেব পণ্ডা বলেন, যারা হিন্দু, তারা আসবে। যারা হিন্দু নয়, তারা আসবে না।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  অরূপ চক্রবর্তী বলেন, গীতার গান দিয়েই শুরু করছি।... পোশাক বদল হয়, আত্মা একই থাকে। যারা গেছে তারা কংগ্রেস, তৃণমূল থেকে গেছে। স্বামী প্রদীপ্তানন্দ গীতা পাঠ করবেন! ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে, এই গীতাপাঠের অনুষ্ঠানও চর্চার কেন্দ্রবিন্দুতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget