এক্সপ্লোর

Adhir Choudhury : বহরমপুরে রাজ্য সরকারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ অধীর, শুরু তরজা

Murshidabad : বিরোধী দলের সাংসদ-বিধায়ক না থাকলেও, সরকারি অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীর ছেলে-মেয়ে। আর শুধু উপস্থিত থাকাই নয়, মঞ্চে ভাষণও দেন মন্ত্রীর ছেলে!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বহরমপুরে (Beharampore) রাজ্য সরকারের উদ্যান পালন দফতরের অনুষ্ঠানে তৃণমূলের বিধায়ক, সাংসদরা ডাক পেলেও, আমন্ত্রিতের তালিকায় বাদ বহরমপুরের কংগ্রেস সাংসদ, মুর্শিদাবাদ ও বহরমপুরের বিজেপি বিধায়করা। অথচ ওই অনুষ্ঠানে ভাষণ দিলেন মন্ত্রী সুব্রত সাহার ছেলে। একই মঞ্চে হাজির ছিলেন নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খানের মেয়েও। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

'আমন্ত্রিত' নন কংগ্রেস, বিজেপির জনপ্রতিনিধিরা

বহরমপুরে রাজ্য সরকারের উদ্যান পালন দফতরের অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত। রাজ্যের উদ্যান পালন দফতরের ম্যানেজিং ডিরেক্টর। উপস্থিত, উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী থেকে তৃণমূলের বিধায়ক-সাংসদরা। কিন্তু, অভিযোগ, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে।

আবার বিরোধী দলের সাংসদ-বিধায়ক না থাকলেও, সরকারি অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীর ছেলে-মেয়ে। আর শুধু উপস্থিত থাকাই নয়, মঞ্চে ভাষণও দেন মন্ত্রীর ছেলে!

'নিয়ম, ভদ্রতা, সৌজন্য মানে না'

বিরোধীদের আমন্ত্রণ না জানানোর অভিযোগের মুখে কার্যত অস্বস্তিতে অতিরিক্ত মুখ্যসচিবও। সুব্রত গুপ্ত বলেছেন, 'কেন ডাকা হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।' গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেছেন, 'তৃণমূল দল তৃণমূলের পরিচয়েই থাকত। ওরা তাই নিজেদের পরিচয় বহন করছে। নিয়ম, ভদ্রতা, সৌজন্য মানে না।' বহরমপুর বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র-র কটাক্ষ, 'কেন এই সরকারি অনুষ্ঠানে ছেলে-মেয়েরা আছেন, দলটা তো পৈত্রিক সম্পত্তির মতো। লুটেপুটে খাওয়া চোরেদের দল। তাই প্রোগ্রামে মন্ত্রীর ছেলে-মেয়েরা বলে আছে।'

ক্ষুব্ধ তৃণমূলের একাংশও

প্রকাশ্যে না বললেও, গোটা ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের একাংশও। এমনকি, অনুষ্ঠানের মাঝপথে মঞ্চ ছাড়েন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আবু তাহের খান বলেছেন, 'মনে করি সরকারি প্রোগ্রাম সরকারি প্রোটোকল মেনে হওয়া উচিত। কেউ এরকম করে থাকলে সঠিক নয়। পুরোপুরি সরকারি অনুষ্ঠান, ৩ জন IS উপস্থিত। '

যদিও, পুত্র-কন্যাদের উপস্থিতিতে অস্বাভাবিক কিছু দেখছেন না তৃণমূলেরই মন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেছেন, 'এখানে যাঁরা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু পদে থাকা অবস্থায় এখানে এসেছে, প্রত্যেকেই প্রফেসর, এখানে এমআইটি কলেজে আমাদের এগ্রিকালচারের দপ্তরের সঙ্গে ওখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে এই উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এবং এই এখানে সেটা পড়ানো হচ্ছে। এই অভিযোগ গুলো অভিযোগের জন্য করা হচ্ছে কিন্তু জেলার উন্নয়নের জন্য করা হচ্ছে না।'

সুব্রত সাহার পুত্র সপ্তর্ষি সাহা বর্তমানে মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কর্মরত। ২০১৯ সালের অগস্টে বহরমপুরের একটি সরকারি গেস্ট হাউস থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রেফতার হন। জেলে ছিলেন একমাস। 

আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ?

সেরা শিরোনাম

Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Train Cancel: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget