এক্সপ্লোর

Beldanga Incident : বেলডাঙায় দুষ্কৃতী-রাজ, যাত্রীবাহী বাসে চলল ভাঙচুর; আহত ৪

Beldanga Situation : বিক্ষুব্ধ জনতা কার্যত তাণ্ডব চালায় বড়ুয়ামোড়ে। রাস্তা অবরোধ করে। হোর্ডিং-ব্যানার নিয়ে এসে চরম বিক্ষোভ দেখায়।

পার্থপ্রতিম ঘোষ, বেলডাঙা : বেলডাঙায় অশান্তি চলাকালীন যাত্রীবাহী বাসে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ঘটনার জেরে চার যাত্রী আহত হয়েছেন। আজ সকাল থেকে বেলডাঙা বড়ুয়ামোড় উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীদের হাত থেকে বাদ পড়েনি যাত্রীবাহী বাসও। কলকাতা থেকে বহরমপুরের দিকে আসছিল বাসটি। সেটির দিকে আচমকা ইট উড়ে আসে। বাসের সামনের কাচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। ঘটনায় চার যাত্রী আহত হন। সেই সময় হাতেগোনা কয়েকজন পুলিশকর্মী ছিলেন। বিক্ষুব্ধ জনতা কার্যত তাণ্ডব চালায় বড়ুয়ামোড়ে। রাস্তা অবরোধ করে। হোর্ডিং-ব্যানার নিয়ে এসে চরম বিক্ষোভ দেখায়।

গতকাল থেকে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক। ঘণ্টার পর ঘণ্টা আটকে দেওয়া হয় ট্রেন। এদিন ফের বেলডাঙায় অবরুদ্ধ করা হয় জাতীয় সড়ক। বড়ুয়ামোড়ে ফের পথ অবরোধ করেন স্থানীয়রা। কিন্তু, পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এদিন পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল একটা বাহিনী এসে পৌঁছায় বড়ুয়ামোড়ে। এই বড়ুয়ামোড়েই দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে তাণ্ডব চালানো হচ্ছিল, সেই জায়গায় পুলিশ, ব়্যাফ ফোর্স পৌঁছায়। হাতে টিয়ার শেল নিয়ে। জমায়েত হটানো হয়। লাঠিচার্জ করে বরুয়ামোড়ে অবরোধ তুলে দেয় পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে একটা জমায়েত দেখতে পেয়ে বেলডাঙা স্টেশনের রেল ট্র্যাক ধরে টিয়ার শেল ও গার্ড নিয়ে এগিয়ে যায় লাঠিধারী পুলিশ ও ব়্যাফ। অবরোধকারীদের লাঠি হাতে তাড়া করতে দেখা যায় পুলিশকর্মীদের। পরে এলাকা শান্ত হয়ে যাওয়ায় বড়ুয়ামোড়-সহ আশপাশের এলাকায় রুটমার্চ করে পুলিশ। সঙ্গে চলে চিরুনি তল্লাশি।

এদিকে বেলডাঙায় আক্রান্ত হয়েছে এবিপি আনন্দ। এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও ক্যামেরাপার্সন উজ্জ্বল ঘোষকে মারধর করল বিক্ষোভকারীরা। এদিন বেলডাঙার বড়ুয়া মোড়ে অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছন এবিপি আনন্দর প্রতিনিধিরা। সেখানে পৌঁছান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, অবরোধ তুলতে বলেন। সেই সময় সেখানে ছিল হাতেগোনা কয়েকজন পুলিশ। সেই সময়ই এবিপি আনন্দ-র সাংবাদিক ও চিত্র সাংবাদিকের দিকে ধেয়ে আসে বিক্ষোভকারীরা। ক্যামেরা বন্ধ করার জন্য জবরদস্তি করতে থাকে। শুরু হয় ধাক্কাধাক্কি। এমনকী, পুলিশকে তোয়াক্কা না করে ইট তুলে এবিপি আনন্দর প্রতিনিধিদের দিকে ইট তুলে ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। উত্তেজনা সামলাতে হিমশিম খায় হাতেগোনা কয়েকজন পুলিশ। কোনওরকমে একটি টোটোয় উঠে এলাকা ছাড়তে যান চিত্রসাংবাদিক। কিন্তু স্থানীয় ওই টোটোচালক তাঁকে টোটোয় তুলতে চাননি। তখন একটি বাইকে চড়ে এলাকা থেকে বেরোন চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষ। সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ আশ্রয় নেন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে। কিন্তু সেখানে গিয়েও তাঁকে হেনস্থা করে বিক্ষোভকারীরা। এরপর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আরেকটি মোটরবাইকে করে এলাকা ছাড়েন এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ। 

 

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget