এক্সপ্লোর

Kandi News: সাংসদ তহবিল থেকে টাকা দিতে প্রস্তুত, পাকা রাস্তার দাবিতে মুর্শিদাবাদে ১৯ কিমি হাঁটলেন অধীর

Murshidabad News: পথের দাবিতেই পথে নামলেন অধীর। কখনও মেঠো পথ ধরে, কখনও গ্রামের মধ্যে দিয়ে, মুর্শিদাবাদের কান্দি (Kandi News) থেকে সাঁটুই, প্রায় ১৯ কিলোমিটার পাকা রাস্তা তৈরির দাবিতে পথে নামলেন।

অনির্বাণ বাগচি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad News) কান্দি থেকে সাঁটুই, প্রায় ১৯ কিলোমিটার পাকা রাস্তা তৈরির দাবিতে মিছিলে হাঁটলেন, অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রয়োজনে, সাংসদ তহবিল থেকে টাকা দেব, মন্তব্য করেন বহরমপুরের সাংসদ। এনিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

পাকা রাস্তার দাবিতে দীর্ঘ পথ হাঁটলেন অধীর

পথের দাবিতেই পথে নামলেন অধীর। কখনও মেঠো পথ ধরে, কখনও গ্রামের মধ্যে দিয়ে, মুর্শিদাবাদের কান্দি (Kandi News) থেকে সাঁটুই, প্রায় ১৯ কিলোমিটার পাকা রাস্তা তৈরির দাবিতে পথে নামলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর। 

প্রয়োজনে রাস্তা তৈরিতে তিনি নিজের সাংসদ তহবিল টাকা দিতে পারেন বলেও জানালেন অধীর। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীরের কথায়, "সদিচ্ছার অভাব। ১০ বছর হয়ে গেল, কেন রাস্তা তৈরি হচ্ছে না। দরকার হলে আমি আড়াই কোটি টাকা দেব।"

উল্লেখ্য, ২০১২-'১৩ অর্থবর্ষে, কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৪৩৯ কোটি টাকা বরাদ্দ করেছিলেন তত্‍কালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। মাস্টার প্ল্যানের মধ্যে কুঁয়ে, বাবলা ও দ্বারকা নদীর উপর তৈরি হয় তিনটি সেতু। এই তিনটি সেতুর সংযোগকারী রাস্তার অবস্থা ভয়ঙ্কর। 

আরও পড়ুন: SSC Scam: ধরা পড়লে কী করে বাঁচতে হবে, পরিকল্পনা করে রেখেছিলেন পার্থ! আদালতে দাবি গোয়েন্দাদের

স্থানীয়দের দাবি, কান্দি থেকে সাঁটুই-এর মাঝে, এই মেঠো পথে একটু বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায়। খারাপ রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পাকা রাস্তা না থাকার কারণে, কান্দির বাসিন্দাদের হয় ২৫ কিলোমিটার দূরে সালারে গিয়ে ট্রেন ধরতে হয়। নয়ত বা প্রায় ৪৪ কিলোমিটার দূরের সাঁইথিয়া স্টেশনে।

এই রাস্তা পাকা হয়ে গেলে মাত্র ১৯ কিলোমিটার দূরে, সাঁপুইয়ে গিয়ে ট্রেন ধরতে পারবেন বাসিন্দারা। কংগ্রেস সাংসদের দাবি, এই রাস্তা তৈরি হয়ে গেলে, এলাকার অর্থনৈতিক মানচিত্রের আমূল পরিবর্তন হবে। তা নিয়ে অধীর বলেন, " লোকজন জমি কিনে রেডি করে রেখেছে। কিন্তু রাস্তার জন্য এগোচ্ছে না। ট্রেনের অংশটা একটু দিও।"

প্রয়োজনে নিজের সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার কথা জানালেন অধীর

এ নিয়ে যদিও অধীরকে একহাত নিয়েছেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, "রাজনৈতিক শেয়ালরা ভোটের সময় আসে। অধীর চৌধুরিও ঠিক সেটাই করেছেন। মমতার সরকার সাড়ে ৮ কোটিটাকা খরচ করে রাস্তা তৈরি করেছেন, সেখানে হাঁটতে শুরু করেছন। হয়তো ওঁর সুগার হয়েছে।" তবে রাস্তা নিয়ে আকচা-আকচি শুরু হলেও, কবে পথের হাল ফিরবে, সেদিকেই তাকিয়ে, স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget