এক্সপ্লোর

Murshidabad Bombing : মায়ের ঝাড়ু লেগে ফাটল বোমা, গুরুতর জখম ৪ বছরের শিশু

Murshidabad Bomb Blast: সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা, ঘটেছে প্রাণহানিও

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের  ( Panchayet Poll ) আগে আবারও বোমায় রক্তাক্ত হল শৈশব। মুর্শিদাবাদের  ( Murshidabad ) লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হল চার বছরের শিশু। এর আগেও সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা। 
জানা গিয়েছে, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।

বোমা মজুত করে রাখা হয়েছিল? নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল? খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। 

২০২২ এর শেষের দিকে বিভিন্ন জেলায় বোমার আঘাতে আক্রান্ত হয় শৈশব। হয় মৃত্যুও । বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।

মাড়গ্রাম: বিস্ফোরণে মৃত বালক (২৮.১২.২২)
মানিকচক: বোমায় জখম শিশু (২২.১১.২২)
কুলপি: বিস্ফোরণে জখম কিশোর (১৭.১১.২২)
মিনাখাঁ: বিস্ফোরণে মৃত শিশু (১৬.১১.২২)
সাঁইথিয়া: বোমায় জখম কিশোর (১৪.১১.২২)
কাঁকিনাড়া: বিস্ফোরণে শিশু-মৃত্যু (২৫.১০.২২)

চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের।  নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে ১৭ নভেম্বর,  টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 

আরও পড়ুন : 

বিভিন্ন জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে 

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে যায় চোখের আকৃতিও। 

 

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget