এক্সপ্লোর

Murshidabad: বেসরকারি সংস্থায় ফর্ম তোলাকে কেন্দ্র করে বহরমপুর স্টেডিয়ামে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

Murshidabad Chaos: মুর্শিদাবাদের বহরমপুর (Berhampore) স্টেডিয়ামে ধুন্ধুমার। ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ (police)। উদ্যোক্তাদের দাবি, একসঙ্গে অনেকে চলে আসায় সমস্যা হয়েছে। শুরু হয়েছে তরজা। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বেসরকারি (privet sector) সংস্থায় ট্রেনি নিয়োগের ফর্ম তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বহরমপুর (Berhampore) স্টেডিয়ামে ধুন্ধুমার। ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ (police)। উদ্যোক্তাদের দাবি, একসঙ্গে অনেকে চলে আসায় সমস্যা হয়েছে। আর এনিয়েই শুরু হয়েছে তরজা। 

ফর্ম তোলা ও জমা দেওয়ার লাইনে হুড়োহুড়ি। পুলিশের বাধা ঠেলে এগিয়ে গেলেন কর্মপ্রার্থীরা। আর তাতেই ঠেলাঠেলিতে পড়ে গেলেন বেশ কয়েকজন। পাল্টা লাঠি চালাল পুলিশ। যার জেরে শনিবার সকালে ধুন্ধুমার বাঁধল মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে। স্থানীয় সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় ট্রেনি নিয়োগের জন্য ফর্ম দেওয়া ও জমা নেওয়া হচ্ছিল। আর তার জন্য স্টেডিয়াম চত্বরে ভিড় করেন বেশ কয়েক হাজার যুবক।

কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। ফর্ম দেওয়া ও জমা নেওয়ার দায়িত্বে থাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে, একসঙ্গে কয়েক হাজার কর্মপ্রার্থী চলে আসাতেই সমস্যা হয়েছে। ভিন রাজ্যে ট্রেনি পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অষ্টম শ্রেণি পাস। 

স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে খবর, মূলত বাড়ি নির্মাণ ও রং করার জন্যই নিয়োগ করা হবে। অথচ আবেদনকারীর মধ্যে রয়েছেন রসায়নে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে DL Ed প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চশিক্ষিত যুবকরাও। আর বেকার যুবকদের এই অবস্থা নিয়ে তৃণমূল ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। কর্মসংস্থান নিয়ে আক্রমণ বিরোধীদের। সব মিলিয়ে ট্রেনি পদে নিয়োগ নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা ও সেই প্রেক্ষিতে রাজনৈতিক চাপানউতোরে গোটা পরিস্থিতি সরগরম।

২ দিন আগে, পারিবারিক অশান্তির (Family Chaos) জের। সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন দম্পতি (Couple Murder)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী (Buninessman murder) দীনেশ প্যাটেল ও তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)। অভিযুক্ত অধরা। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়-সতর্কতায় একগুচ্ছ ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget