এক্সপ্লোর

Murshidabad Chaos: সামশেরগঞ্জে হামলায় ঝরে গিয়েছে দুজনের প্রাণ, পুলিশের জালে আরও এক

Murshidabad News: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত জিয়াউল শেখ।

কলকাতা: সামশেরগঞ্জে (Murshidabad Chaos) বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও এক। চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে জিয়াউল শেখকে। জোড়া হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ধৃত ৪। পুলিশ সূত্রে খবর,  গোটা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ধৃত।

পুলিশের জালে আরও এক: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত জিয়াউল শেখ। পুলিশ সূত্রে খবর, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনে অন্যতম মূল চক্রী সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা জিয়াউল। এই ঘটনায় আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, তাঁদের জেরা করে জিয়াউলের নাম উঠে আসে। হামলা চালানোর জন্য জিয়াউলই সকলকে জড়ো করেছিলেন বলে খবর পুলিশ সূত্রে। জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় এই নিয়ে চারজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। প্রশ্ন উঠছে, মাথা কে? কার কথায় হামলা? এখনও ধন্ধ।

কী ঘটেছিল? 

ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে জ্বলেছে হিংসার আগুন। আর তাতেই জ্বলে পুড়ে খাক হয়ে গেছে কিছু নিরীহ মানুষের জীবন। ধুলিয়ানের জাফরাবাদে নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে দাস পরিবার। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে খুন করা হয়েছে বাবা-ছেলেকে। নিহতদের নাম হরগোবিন্দ দাস (৭০) এবং তাঁর ছেলে চন্দন দাস (৪০)। গত ১২ এপ্রিল  সকালে আচমকা একদল দুষ্কৃতী চড়াও হয় বাড়িতে। থান ইট, অস্ত্রের বাড়ি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। চলে ভাঙচুর, লুঠ, লাথি মেরে ভেঙে দেওয়া হয় মাটির উনুন। সেই সময় ঘরে ছিলেন মহিলা, শিশু-সহ পরিবারের দশ জন। তাদের চোখের সামনেই বাবা-ছেলেকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয়। রাস্তায় ফেলে কুপিয়ে, থেঁতলে খুন করা হয় বাবা-ছেলেকে। বাবা-ছেলেকে খুনের পর বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকাণ্ডের ৩ দিন পর, সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। জোড়া হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় গত ১৭ এপ্রিল মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হয় এই ঘটনার মূল চক্রীকে। জাফরাবাদের বাসিন্দা ধৃত ইনজামুল হকই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে পুলিশ। ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, "সারা রাত ধরে অভিযান চালিয়ে, আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের STF তাঁকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে। যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল, তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা।'' 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget