এক্সপ্লোর

Murshidabad News: 'ভিডিও রিল বানাতে গিয়ে' মালগাড়ির ধাক্কায় মৃত্যু ৩ পড়ুয়ার

Murshidabad Student Death: বছর শেষের মাসে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে, ভিডিও রিল বানানোই কি কাল হল ওই তিন পড়ুয়ার ? ঠিক কী ঘটেছিল ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বছর শেষের মাসে ফের প্রকাশ্যে মর্মান্তিক খবর। মুর্শিদাবাদের (Murshidabad) আহিরন ব্রিজে মালগাড়ির ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে (Student Death)। রেলব্রিজের উপর রিল বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা লাগে, বলে দাবি স্থানীয়দের। ঘটনায় মৃত্যু হয়েছে নবম শ্রেণির ৩ পড়ুয়ার। আহত আরও ২ জন। মৃতদের নাম আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ। 

মূলত বুধবার দুপুরে সুতির আহিরণ ব্রিজের উপর ভিডিও রিল বানাতে গিয়ে ঘটে বিপত্তি (Murshidabad Accident)। জানা গিয়েছে, সুতির সাহা পাড়ার বাসিন্দা ৫ বন্ধু এদিন আহিরন ব্রিজে ঘুরতে এসেছিল। ব্রিজের উপর রেল লাইনে ভিডিও রিল করার সময় আচমকাই লাইনে সামনে চলে আসে মালগাড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িতে ধাক্কা লাগে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবম শ্রেনীর আমাউল শেখ,সামিউল শেখ ও রিয়াজ শেখের। এই ঘটনায় আহত হয় বাকি দুজন।  তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়। চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তরুণীর।স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা। চলন্ত নাগরদোলায় উঠে  প্রিয়াঙ্কা মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ইস্যু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্থানীয়দের দাবি ছিল, এই সময় কোনও ভাবে ওই তরুণীর খোলা চুল নাগরদোলার পিলার ও বেয়ারিংয়ে জড়িয়ে যায়। এর জেরে নিজের আসন থেকে ছিটকে যান ওই তরুণী। কিন্তু তার পরও বেয়ারিংয়ে আটকে থাকা চুলের সাহায্যেই তরুণীর দেহ ঝুলতে থাকে। অল্পক্ষণ এ ভাবে ঝুলে থাকার পর বেয়ারিংয়ে আটকে পড়া চুলের গোছা ও মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় কুড়ি ফুট উপর থেকে নিচে পড়েছিলেন তরুণী। ঘটনায় গুরুতর চোট লাগে প্রিয়াঙ্কার। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছিল। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুণীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই নাগরদোলা বন্ধ করে দিয়েছিল প্রশাসন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget