এক্সপ্লোর

Murshidabad: ৮ বছরেও তৈরি হয়নি মুর্শিদাবাদ-আজিমগঞ্জ রেলপথ, 'চাকরির দাবিতে আন্দোলনে সমস্যা' মেটাতে উদ্যোগী রেল

Murshidabad News: চাকরির দাবিতে বারবার রেলের কাজে বাধা দেওয়ার অভিযোগ। যার জেরে ৮ বছর পরেও পাতা যায়নি ৫০০ মিটার রেলপথ। এবার সমস্যা মিটিয়ে মুর্শিদাবাদ ও আজিমগঞ্জের মধ্যে প্রকল্প শেষ করতে উদ্যোগী হল রেল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রেলসেতু (Rail Bridge) তৈরির ৮ বছর পরও তৈরি হয়নি মুর্শিদাবাদ-আজিমগঞ্জ (Murshidabad-Azimganj) রেলপথ। যদিও রেলের তরফে দাবি করা হচ্ছে, চাকরির দাবিতে বারবার জমিদাতারা আন্দোলন করায় শেষ হচ্ছে না প্রকল্প। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সমস্যা মেটাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে রেল কর্তৃপক্ষ।

চাকরির দাবিতে বারবার রেলের কাজে বাধা দেওয়ার অভিযোগ। যার জেরে ৮ বছর পরেও পাতা যায়নি ৫০০ মিটার রেলপথ। এবার সমস্যা মিটিয়ে মুর্শিদাবাদ ও আজিমগঞ্জের মধ্যে প্রকল্প শেষ করতে উদ্যোগী হল রেল। মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন শিয়ালদার ডিআরএম (DRM)। 

রেল সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের মধ্যে রেল যোগাযোগের জন্য ২০০৫-এ নশিপুরে জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরই শুরু হয় কাজ। ভাগীরথীর উপর তৈরি হয় রেল সেতু। ২০১৩ সালে সেতুর কাজ শেষ হলেও চাকরির দাবিতে আন্দোলন শুরু করেন জমিদাতারা। যার জেরে ৫০০ মিটার রেললাইন পাতা যায়নি বলে দাবি রেলের। 

শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিংহের কথায়, 'রেল ও সরকার যৌথভাবে জমিদাতাদের সঙ্গে কথা বলবে যাতে কাজ সম্পূর্ণ হয়। জমিদাতাদের দাবি ছিল কর্মসংস্থান। সেই দাবি মানা হলেও পরবর্তীকালে কিছু জটিলতায় সিদ্ধান্ত বদল হয়েছে। আপাতত চাকরি দেওয়ার কোনও পলিসি নেই রেলের।'

এই ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি‍। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'রাজ্য সরকারের উদাসীনতায় রেলের এই কাজ শেষ হচ্ছে না। জমিদাতাদের উস্কে দিচ্ছে তৃণমূল।'

অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের কথায়, 'লোকসভায় আমরা বিষয়টি তুলেছিলাম। তারপরই নড়েচড়ে বসেছে রেল। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আলোচনা অনেকটাই ফলপ্রসু হয়েছে। দ্রুত এখানে রেললাইন পাতা হবে।'

কিন্তু নশিপুরের বাসিন্দাদের কী বক্তব্য? বন্ধ হোক এই রাজনৈতিক আকচাআকচি। শেষ হোক রেল প্রকল্প। এমনটাই চাইছেন নশিপুরের মানুষ। নশিপুর, মুর্শিদাবাদের নশিপুরের জমিদাতা সুফল মণ্ডলের কথায়, '৮ বছর হয়ে গিয়েছে। চাইছি এখন কাজটা শেষ হোক। চাকরি যদি দেয় ভাল। না হলে আর কী করা যাবে।'

আরও পড়ুন: Paschim Medinipur : পুরভোটে প্রার্থী বাছাইয়ে সমীক্ষা প্রশান্ত কিশোরের সংস্থার ? মেদিনীপুরের তৃণমূল নেতার মন্তব্যে জল্পনা; কটাক্ষ বিজেপির

মুর্শিদাবাদ ও আজিমগঞ্জের মধ্যে এই রেলপথ চালু হলে অনেক কম সময়ে পৌঁছনো যাবে উত্তরবঙ্গে। দিল্লি-সহ উত্তর ভারতে যোগাযোগের ক্ষেত্রেও সময় কম লাগবে বলে দাবি রেলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget