এক্সপ্লোর

Paschim Medinipur : পুরভোটে প্রার্থী বাছাইয়ে সমীক্ষা প্রশান্ত কিশোরের সংস্থার ? মেদিনীপুরের তৃণমূল নেতার মন্তব্যে জল্পনা; কটাক্ষ বিজেপির

Paschim Medinipur : ২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের...

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : পুরভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ? মেদিনীপুরের (Medinipur) তৃণমূল নেতা ও প্রাক্তন ভাইস চেয়ারম্যানের মন্তব্য উসকে দিয়েছে সেই জল্পনা। টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করছে তৃণমূল (TMC)। এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।

২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের। এবার কি পুরভোটেও তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে পিকে-র সংস্থা আইপ্যাক? মেদিনীপুরের তৃণমূল নেতার মন্তব্যে উস্কে গিয়েছে সেই জল্পনা।

আরও পড়ুন ; "বহিরাগত প্রার্থী মানব না", বর্ধমানে ২১ নম্বর ওয়ার্ডে ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর

মেদিনীপুর পুরসভা প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা জিতেন্দ্রনাথ দাস বলেন, শুনলাম আইপ্যাক একটা সার্ভে করছে। গায়ে মাখে, না পেটে খায়, আমাদের জানা নেই। তারা তাদের মতো করে এলাকায় এলাকায় খোঁজখবর নিচ্ছে। দল হয়তো আইপ্যাককে দিয়ে করাচ্ছে। নিশ্চিতভাবে তারা সঠিক তথ্য দেবে। তার ভিত্তিতে দল মনোনয়ন দেবে।

রাজ্যে শতাধিক বকেয়া পুরভোট, ২৭ ফেব্রুয়ারি করাতে চেয়ে ইতিমধ্যেই আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশান্ত কিশোরের সংস্থার করা সার্ভের বিষয়টি সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সমিত কুমার মণ্ডল বলেন, বাইরে থেকে ভাড়া করা সংস্থাকে দিয়ে সার্ভে করা হচ্ছে। যে বেশি টাকা দেবে সেই তৃণমূল প্রার্থী হবে।

গত বিধানসভা নির্বাচন থেকে কলকাতা পুরভোট, বিজেপির অন্দরেও উঠেছে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ। সেই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, টাকা দিয়ে প্রার্থী করার কালচার বিজেপির, তৃণমূলের না। বিজেপির একাধিক নেতা নেত্রী এ বিষয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেv। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৫ ওয়ার্ডের মেদিনীপুর পুরসভায় ২০১৩ সালের পুরভোটে জয়ী হয়েছিল তৃণমূল। বোর্ডের মেয়াদ শেষের পর বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চলছে। অন্যদিকে ২০১৯-এর লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে এখানে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু গত বিধানসভা ভোটে অঙ্ক পাল্টে গিয়ে আবার এগিয়ে গিয়েছে রাজ্যের শাসকদল। 
এবার বাজিমাত করবে কে? জানা যাবে ভোটের ফলপ্রকাশের পরই!

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget