এক্সপ্লোর

Farakka News: ফরাক্কায় সিপিএম নেতাকে বেধড়ক মার, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Attacked on CPM Leader: ফরাক্কায় সিপিএম নেতার ওপর হামলা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার, ফাটল মাথা।

মুর্শিদাবাদ: ফরাক্কায় সিপিএম নেতার (CPM Leader) ওপর হামলা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার, ফাটল মাথা। দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে রক্তাক্ত সিপিএম নেতা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে (Hospital) । এখনও জ্ঞান ফেরেনি জখম সিপিএম নেতার (CPM Leader), হাসপাতাল সূত্রে খবর। 

পঞ্চায়েত ভোটের আগে জেলায় নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। তবে ইতিমধ্যেই একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি কামারহাটিতে (kamarhati) তৃণমূল (TMC) কর্মীর (workers) ওপর হামলার ঘটনা ঘিরে ফের শিরোনামে উঠে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (infighting) অভিযোগ। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে পরিবার। জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ মারা হয় বলে দাবি জখম যুবকের পরিজনদের। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের। ভরদুপুরে কামারহাটি পাঁচ মাথার মোড়ে হামলা চলে আলি রাজা নামে ওই তৃণমূল কর্মীর উপর। অভিযোগ, তাঁর পিঠে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। পরে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সন্ধে পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে দাবি কামারহাটি থানার পুলিশের। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এর মধ্যেই। এলাকায় উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেট।  

আরও পড়ুন, 'শাসকরা থিয়েটারকে সন্দেহের চোখে দেখে', এক্সক্লুসিভ 'সেরা বাঙালি' মেঘনাদ ভট্টাচার্য

 প্রাথমিক ভাবে জানা গেল, জখমের নাম আলি রাজা। এদিন রক্তদানের জন্য বেরিয়েছিলেন তিনি। জখম তৃণমূল কর্মীর স্ত্রী-র অভিযোগ, ফেরার পথেই তাঁর উপর হামলা চলে। সন্দেহের তির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুন ও তাঁর পরিজনদের দিকে। আলি-র পরিবারের দাবি, এর আগেও হামলার চেষ্টা চলেছে। এবার পিছন থেকে তিন জন এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকে নওদায় তৃণমূল নেতা খুনেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। দেহরক্ষীর সামনেই খুন হয়েছিলেন নদিয়ার তৃণমূল নেতা। দলেরই অন্য নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ছিল । ইটভাটার বখরা নিয়ে বিবাদের জেরেই খুন, বলে শোনা যায়। দুয়ারে সরকার ক্যাম্প করে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মতিরুল। দেহরক্ষীর সামনেই বোমা-গুলি, নওদায় তৃণমূল নেতা খুন। নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকে গুলি, বোমা । বিএড পডুয়া ছেলের সঙ্গে দেখা করে ফেরার সময় হামলা চলে তাঁর উপর। থানারপাড়ার নারায়ণপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের ঘটনায় নাম জড়ায় নওদার ব্লক তৃণমূল সভাপতির। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ছিল নওদার ব্লক সভাপতির। তার পর মাসখানেকও কাটল না। ফের তৃণমূল কর্মী হামলার ঘটনা ঘিরে শিরোনামে অন্তর্দ্বন্দ্বের জল্পনা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget