এক্সপ্লোর

Murshidabad News: মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে 'প্রতারণা', গ্রেফতার শিক্ষক !

Murshidabad Teacher Arrested On Fraud Case: চাকরি থেকে ভারতরত্ন-সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, সুতিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক

মুর্শিদাবাদ: চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্য়েই একাধিক গুণধর জেলে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে শাসকদলের অনেক শীর্ষ নের্তৃত্বই এখন জেলে ঘানি টানছেন। এবার এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। 

রাজ্যে প্রতারণার ঘটনার উদাহরণ ভুরিভুরি। চাকরির নামে প্রতারণার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তবে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণ প্রায় বিরল বললেই চলে। জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। শুধু তাই নয় চাকরি পাইয়ে দাও নাম করেও টাকা আদায় করেন ঐ শিক্ষক, জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করে থানার পুলিশ, অভিযুক্ত শিক্ষককে পাঠানো হয় জঙ্গিপুর আদালতে যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

সম্প্রতি ব্য়াঙ্কের লকার থেকে গয়না চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ব্য়াঙ্কের লকার ইনচার্জ। গ্রেফতার হয়েছিলেন তাঁর দাদা। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল প্রচুর সোনার গয়না এবং লক্ষ লক্ষ টাকা। অভিযুক্তদের পুলিশ হেফাজত হয়। ব্য়াঙ্কের লকার ইনচার্জের বিরুদ্ধেই উঠেছিল লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ! গ্রেফতার হন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার ইন চার্জ । গ্রেফতার হন তাঁর দাদাও। পুলিশ সূত্রে খবর,তাঁদের কসবার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি, লেকটাউন ও কসবার দুটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ৫৬ লক্ষ টাকার সোনার গয়না। বাজেয়াপ্ত করা হয় দামি ফোন, ল্য়াপটপ, গাড়ি-সহ ব্য়াঙ্কের বিভিন্ন নথি। 
 
পুলিশ সূত্রে খবর, ১৪ ডিসেম্বর টালিগঞ্জের এক বাসিন্দা একটি ব্য়াঙ্কের পার্কস্ট্রিট শাখার লকারে রাখা ১ কোটি ২৫ লক্ষ টাকার সোনার গয়না উধাও হওয়ার অভিযোগ করেছিলেন।অভিযোগ পেয়ে তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্য়াঙ্ক প্রতারণা দমন শাখা।তদন্তে নেমে জানা যায়, ২০২১ সাল থেকে ওই ব্য়াঙ্কের লকার ইনচার্জ মৌমিতা। এরপর ব্য়াঙ্কের গ্রাহকদের জিজ্ঞাসাবাদের সূত্রে সন্দেহের তালিকায় এসেছিলেন তিনি। তাঁর গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেচিল পুলিশ। স্ক্য়ানারে আসেন তাঁর দাদা মিঠুনও। 

পুলিশের তদন্তে উঠে এসেছিল একের পর এক চাঞ্চল্য়কর তথ্য়। জানা যায়, মিঠুনের নামে খোলা একটি কোম্পানির ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে গত তিনমাসে ৫০ লক্ষ টাকা জমা পড়েছে, একাধিক সন্দেহজনক লেনদেন হয়েছে অ্য়কাউন্ট থেকে, এমনকী সম্প্রতি ৪২ লক্ষ টাকা দিয়ে ২ গাড়ি কিনেছিলেন দুই ভাই বোন। কিন্তু কীভাবে গ্রাহকদের ফাঁদে ফেলা হত?

আরও পড়ুন, বর্ধমান ডেন্টাল কলেজের মধ্যেই মহিলা ইনটার্নকে কুপ্রস্তাব-শ্লীলতাহানির অভিযোগ ! কাঠগড়ায় সিনিয়র চিকিৎসক

অভিযোগ, গ্রাহকদের প্রথমে বলা হত,লকারের চাবিতে সমস্য়া রয়েছে। তাই সাবধানতার জন্য় তাঁরা যেন গয়না অন্য় লকারে রাখেন। এরপর গ্রাহকরা অন্য় লকারে গয়না রাখার জন্য় চাবি দিলে, সেই চাবি নকল করতেন মৌমিতা। ২ দিন বাদে লকার ঠিক হয়ে গেছে বলে পুরনো লকারে সোনা রাখার কথা বলতেন তিনি। আর তারপর ব্য়াঙ্কের লকার-ইনচার্জ মৌমিতার দাদা সেই গয়নাগুলি বিক্রি করে দিতেন !

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget