এক্সপ্লোর

Murshidabad News : টাকার বিনিময়ে কাজ থেকে বদলি, বেসরকারি হাসপাতালে ম্যানেজারকে মারধর অস্থায়ী কর্মীদের

Hospital Chaos : রঘুনাথগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া এবং বদলির অভিযোগ। মুর্শিদাবাদের (Murshiadabad) জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক বেসরকারি সংস্থার ম্য়ানেজারের উপর চড়াও হলেন সংস্থার অস্থায়ী কর্মীরা। বহিরাগতরা চড়াও হন বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। 

এক যুবকের উপর চড়াও হয়েছেন বেশ কয়েকজন। জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে। টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া এবং যত্রতত্র বদলির অভিযোগ। আর তাকে কেন্দ্র করে একটি বেসরকারি সংস্থার ম্য়ানেজারের ওপর সংস্থার অস্থায়ী কর্মীদের চড়াও হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Jangipur Super Specialty Hospital)।

অভিযোগ বেসরকারি সংস্থার ম্য়ানেজার সন্তু প্রামাণিক টাকার বিনিময়ে হাসপাতালে কাজ পাইয়ে দিচ্ছেন। এমনকী টাকার বিনিময়ে তিনি কর্মীদের বদলি করিয়ে দিচ্ছেন বা আবার আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছেন। অভিযোগকারী সামাদ শেখ বলেছেন, 'টাকা তোলা থেকে শুরু করে অনেক অভিযোগ আছে সন্তু প্রামাণিকের নামে। যারা কাজ করে প্রত্য়েকে হাসপাতালের সৈনিক হিসেবে কাজ করেন। আজকে ইনচার্জ হয়ে প্রতিটি ছেলের উপর ব্য়ক্তিগত আক্রমণ করে যাচ্ছেন উনি।'

এই অভিযোগে শুক্রবার হাসপাতালের ভিতরেই ওই যুবকের উপর চড়াও হন সংস্থার অস্থায়ী কর্মীরা। যে অস্থায়ী কর্মীদের সঙ্গে বহিরাগতরাও চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্তকে মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। পাশাপাশি তাঁকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। অভিযুক্ত সন্তু প্রামাণিক বলেছেন, 'মিথ্যা অভিযোগ। কাউকে বদলি করা, নিয়োগ করার দায়িত্ব কোম্পানির। আমি নিজে কাজ করি। ওরা যে অভিযোগ করছে সেটার প্রমাণ দিতে বলুন। আজকে আমি ডিউটিতে আছি ওরা এসে আমাকে মারধর করেছে। জামা ছিঁড়ে দিয়েছে।'

গোটা ঘটনা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অনিমেষ কুমার জানিয়েছেন, 'ওরা থানাতে এবং আমাকে অভিযোগ জানিয়েছিল। আমরা তো দেখছি। খুবই দুর্ভাগ্য়জনক ঘটনা। আইন কেউ হাতে নিতে পারে না। থানায় ইতিমধ্য়ে জানিয়েছি। পুলিশ প্রশাসন এসে বাঁচিয়েছে। এটা একটা খারাপ বার্তা গেল সমাজে। সবাইকে বলব উত্তেজিত হবেন না। যে কোনও কাজে একটু সময় লাগে।' রঘুনাথগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

আরও পড়ুন- 'ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা', TMC-নেত্রীর মন্তব্যে তোলপাড়

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget