এক্সপ্লোর

Murshidabad News: নিমতিতা রাজবাড়ি সংরক্ষণের উদ্যোগ? ঘুরে দেখল রাজ্য হেরিটেজ কমিশন

কালের করাল গ্রাস থেকে রক্ষা পাবে বিশ্বম্ভর রায়ের ‘জলসাঘর’? যে ঠাকুর দালানে নিজের ছোট বউমা দয়াময়ীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন শ্বশুর কালীকিঙ্কর, ‘দেবী’ মাহাত্ম্যের সেই ঠাকুর দালান আদৌ বাঁচবে?

রাজীব চৌধুরী, নিমতিতা: বহু ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়ি ঘুরে দেখল রাজ্য হেরিটেজ কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। ভাগিরথী পাড়ের ধ্বংসপ্রায় ঐতিহ্যের প্রাসাদ শেষ পর্যন্ত কী তাহলে সংরক্ষণ হতে চলেছে? আশায় বুক বাঁধছেন স্থানীয়রা।

কালের করাল গ্রাস থেকে রক্ষা পাবে বিশ্বম্ভর রায়ের ‘জলসাঘর’? যে ঠাকুর দালানে নিজের ছোট বউমা দয়াময়ীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন শ্বশুর কালীকিঙ্কর, ‘দেবী’ মাহাত্ম্যের সেই ঠাকুর দালান আদৌ বাঁচবে? আপন খেয়ালে বয়ে চলা ভাগিরথীকে সাক্ষী রেখে যেন অতীত রক্ষার উদ্যোগপর্ব নীরবে ঘোষিত হল ১৫৭ বছরের পুরনো মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়িতে।

বৃহস্পতিবার জরাজীর্ণ রাজবাড়ি ঘুরে দেখেন রাজ্য হেরিটেজ কমিশনের চার প্রতিনিধি, যার নেতৃত্বে ছিলেন ওএসডি বাসুদেব মালিক। কোথাও ভেঙে পড়েছে ছাদ। দেওয়াল থেকে খসে পড়ছে চুন-সুরকি। ইটের ফাঁকে ফাঁকে আগাছার বংশবিস্তার। যেন নিশ্চিত মৃত্যুর প্রহর গুণছে বুড়ো রাজবাড়ি। অথচ ৩ সিনেমার সূত্রে বাঙালি হৃদয়ে চির অম্লান ভাগিরথী পাড়ের ভগ্নপ্রায় এই রাজপ্রাসাদ।

১৯৫৭ সালে ‘জলসাঘর’, ১৯৫৯ সালে ‘দেবী’, ১৯৬০ সালে ‘সমাপ্তি’ সত্যজির রায়ের তিন-তিনটি ছবির শ্যুটিং হয়েছে এই নিমতিতা রাজবাড়িতে।  সেই সূত্রে দীর্ঘ দিন এই বাড়িতে সময় কেটেছে ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুরের। ১২৭২ বঙ্গাব্দে গৌরসুন্দর চৌধুরী ও তাঁর ভাই দ্বারকানাথ চৌধুরী চিরস্থায়ী বন্দোবস্ত আইনের আওতায় নিমতিতা এস্টেট নামে জমিদারি স্থাপন করেন।

পাঁচ উঠোন ও দেড়শো কামরার ইতালিয়ান ধাঁচের রাজবাড়ি ভাঙতে ভাঙতে এখন অস্তিত্ব সঙ্কটে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, হেরিটেজ ভবন হিসেবে সংরক্ষণ করা হোক এই রাজবাড়িকে।  রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধিদের পরিদর্শনের পর তাঁদের আশার আলো উজ্জ্বল হয়েছে। 

পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের ওএসডি বাসুদেব মালিক বলেন, “আমরা পরিদর্শন করলাম, প্রাথমিক রিপোর্ট দেওয়া হবে কমিশনকে। হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাওয়ার মতো এই বাড়ি।‘’ নিমতিতার শিক্ষক ও বাসিন্দা জুলফিকর আলি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আশায় রয়েছি এই রাজবাড়ি সংরক্ষণের জন্য এখানে সত্যজিৎ রায়ের শুটিং হয়েছিল। হেরিটেজ ঘোষণা করলে পর্যটনের উন্নতি হবে। অর্থনৈতিক ভাবে উপকৃত হবে এলাকাবাসী। আমরা চাই দ্রুত বাস্তবায়িত হোক।‘’

স্থানীয় সূত্রে জানা যায়, বহু স্মরণীয় ও বরণীয়দের স্মৃতিবিজড়িত এই রাজবাড়ি। কালাজ্বরের ওষুধ আবিষ্কারক বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। শিশু সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, সাহিত্যিক লীলা মজুমদার, কবি কাজী নজরুল ইসলাম, দাদাঠাকুর কে আসেননি এই বাড়িতে!  সংরক্ষণের সোনালি হাত নিমতিতা রাজবাড়ির হৃত গৌরব কীভাবে ফিরিয়ে আনে, এখন তারই প্রতীক্ষা।

আরও পড়ুন: Coochbehar News: পদে ফিরে দলেই সমালোচনার মুখে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget