এক্সপ্লোর

Murshidabad : প্রায় ৭ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, সুতিতে গ্রেফতার অভিযুক্ত

Murshidabad : প্রসঙ্গত, চলতি মাসে মালদার কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের

এরশাদ আলম , সুতি (মুর্শিদাবাদ) : বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার পুলিশ। ১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের নাম আজিকুল আলম ওরফে সাহেব। বাড়ি সুতির লক্ষীপুর গ্রামে

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সুতির মানিকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আজিকুল আলম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়  ১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট। যর আনুমানিক বাজারদর ৭ লক্ষ টাকা।

প্রসঙ্গত, চলতি মাসে মালদার কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।

আরও পড়ুন ; মালদায় মাদক অভিযান পুলিশের, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের

মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় মালদার কালিয়াচকের বালিয়াডাঙায়। দশম শ্রেণির ছাত্র ছিল সে।

মৃত কিশোরের এক বন্ধু বলে, ''রাজীব ও তার ভাই গতকাল মাদ্রাসায় এসেছিল, তখনই এই ঘটনা ঘটে।''

পুলিশ সূত্রে খবর, তারা জানতে পারে যে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওঁত পেতেছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় দুই মাদক কারবারির সন্দেহ হওয়ায় পালানোর চেষ্টা করে তারা। তখনই পুলিশের উদ্দেশে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। এরপর গুলিবিদ্ধ কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তার মৃত্যু হয়। 

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget