এক্সপ্লোর

Humayun Kabir: মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ ! 'আমি কিছুক্ষণ ওয়েট করব, যদি পুলিশ অশালীন আচরণ করে, তাহলে..'

Humayun Kabir Warns Murshidabad Police: মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, বড় হুঁশিয়ারি, কী বললেন ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। হুমায়ুনের ছেলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ।নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুনের বাড়িতে পুলিশ। পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হুমায়ুনের।

আরও পড়ুন, ওড়িশায় বঙ্গসন্তান 'খুনে' সরব মুখ্যমন্ত্রী, 'বাংলা ভাষায় কথা বলা অপরাধ হতে পারে না..'

হুমায়ুন বলেন, শক্তিপুর থানা সহ-জেলাপুলিশের কিছু গাড়ি, আমার বাড়িতে-আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি,.. আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব, এবং আমার বাড়িতে যদি কোনওরকম, পুলিশ কোনও অশালীন আচরণ করে, বা আমার বাড়িতে পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস ও আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই। তাঁদের সঙ্গে যদি কোনও অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘণ্টা দুয়েক পরে ঘোষণা করব., আগামী বৃহস্পতিবার, মুর্শিদাবাদ পুলিশ সুপারকে, বেলা ১২ টা থেকে ঘেরাও করে, জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে নিক..।'

মূলত, দুর্ব্যবহার করায় নিরাপত্তারক্ষীকে বের করে দেয় ছেলে, দাবি হুমায়ুনের। 'নিরাপত্তারক্ষী আমাকে মারতে এসেছিল, ছেলে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়', প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি হুমায়ুনের। 'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী। ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক', হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন, পুলিশ সূত্রে দাবি। হুমায়ুন কবীর আর বিতর্ক পিছু ছাড়ে না।  হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী ছুটি চাইতে গেলে বিবাদে জড়ান হুমায়ুন কবীর ও তার ছেলের সঙ্গে। গড়াল জল অনেক দূর। শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হল।যদিও এই দাবি উড়িয়ে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা।

ছাব্বিশের নির্বাচনেই তৃণমূল সরকারের পতন হবে। গতকালই হুঙ্কার দিয়েছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। একইসঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনার দায়ও পুলিশমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই চাপিয়েছিলেন তিনি। এদিকে চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই পটবদল ! প্রথমে 'বাবরি মসজিদ'-এর শিলান্যাস! তারপরে নতুন দল তৈরি, আর এবার সরাসরি ১৫ বছরের তৃণমূল সরকারকে ছাব্বিশের নির্বাচনে উৎখাতের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। একইসঙ্গে আইনশৃঙ্খলা ইস্যুতে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুমায়ুন কবীরের কথায়, হুমায়ুন কবীর বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, ২০২৬ সালেই ঘটবে।' 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget