এক্সপ্লোর

Murshidabad News:অন্যের সুপারিশ ও নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে ছেলের চাকরি, ডিআইজি-সিআইডিকে তলব হাইকোর্টের

এই মামলায় ডিআইজি-সিআইডিকে তলব হাইকোর্টের। কাল সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ 

সৌভিক মজুমদার, কলকাতা: অন্যের সুপারিশ ও নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে ছেলের চাকরি। মুর্শিদাবাদের (Murshidabad) গোথা এ আর হাইস্কুলে শিক্ষক পদে কর্মরত বাবা ছেলে! স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে ছেলেকে সাহায্যর অভিযোগ।

প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি । একজনের সুপারিশপত্র, আরেকজনের নিয়োগপত্র জাল করে চাকরি পাওয়ার অভিযোগ। এই মামলায় ডিআইজি-সিআইডিকে তলব হাইকোর্টের (Calcutta Highcourt)। কাল সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ 

বাবা প্রধান শিক্ষক আর অন্যের সুপারিশপত্র ও নিয়োগপত্র জাল করে সেই স্কুলেই শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে! শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহেই, এই ঘটনা সামনে আশায় হতবাক খোদ কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি বিশ্বজিৎ বসু ।

অন্যের সুপারিশপত্র ও নিয়োগপত্র নকল করে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগে, তদন্তের জন্য DIG CID-কে ডেকেছেন তিনি । মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোথা এ আর হাইস্কুল । এই স্কুলের প্রধান শিক্ষক হলেন আশিস তিওয়ারি । 

একই স্কুলে ভূগোলের শিক্ষক হলেন তাঁর ছেলে, অনিমেষ তিওয়ারি । অভিযোগ, অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন তিনি । স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এই বিষয়টি সামনে এসেছে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে,মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ওই স্কুলে অনিমেষ তিওয়ারি নয়, চাকরির সুপারিশ গেছিল আতাউর রহমানের নামে কিন্তু তাঁর মেমো নম্বর নকল করে নিজের নামে সুপারিশপত্র বানিয়েছিলেন অনিমেষ । শুধু তাই নয়,অরবিন্দ মাইতি নামে অন্যের নিয়োগপত্রও নকল করেছেন তিনি । 

একথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান বিচারপতি ।  তিনি প্রশ্ন তোলেন - এরকম আর কত হয়েছে? প্রধান শিক্ষক জানেন না, যাঁকে নিয়োগ করছেন তিনি তথ্য বিকৃত করছেন কি না ? তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কী? 

অন্যদিকে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ২০১৬-র SLST-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত করছে CBI. তাই এই ঘটনাটিরও তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই । কিন্তু তাতে সম্মতি না দিয়ে, DIG CID-কে তলব করেছেন বিচারপতি । তিনি জানান, বৃহস্পতিবার DIG CID এসে জানাবেন এই ঘটনার তদন্ত করবেন কি না ।

আরও পড়ুন: Birbhum News: '৯ মাস ধরে বেতন পাননি', প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget