এক্সপ্লোর

Salar : সালারে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার দলেরই ৩

Murshidabad TMC : বাজারে ঢুকতেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরেন কয়েকজন। মুহূর্তের মধ্যেই শুরু হয় মারধর

সালার : মুর্শিদাবাদের (Murshidabad) সালারে (Salar) বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার দলের ব্লক সহ সভাপতি-সহ ৩ জন। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 

মুর্শিদাবাদের সালারে তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির তরজা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই গতকাল প্রকাশ্যে মারধর করা হল শাসক বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে। দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিধায়ক। গ্রাম্য বিবাদ দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি।

দলীয় ‘দ্বন্দ্বে’ আক্রান্ত-

বাজারে ঢুকতেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরেন কয়েকজন। মুহূর্তের মধ্যেই শুরু হয় মারধর। ধাক্কা দেওয়া থেকে কিল, চড়, ঘুষি - কিচ্ছু বাদ যায়নি ! শনিবার মুর্শিদাবাদের সালারের কাগ্রাম বাজারে প্রকাশ্যে মারধর করা হয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ স্থানীয় অঞ্চল সভাপতি তাপস রায়কে। সেই ঘটনায় উঠে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের অভিযোগ। 

কাঠগড়ায় সালার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীরা ! ঘটনার সূত্রপাত শুক্রবার। স্থানীয় সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজো নিয়ে শান্তি বৈঠক ঘিরে বিধায়ক ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতিদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই গতকাল সকালে বাজারে যেতেই তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর ঝাঁপিয়ে পড়েন ব্লক সভাপতির অনুগামীরা। 

হামলার পর তৃণমূলের অঞ্চল সভাপতিকে উদ্ধার করে সালার থানার পুলিশ। প্রাথমিক চিকিত্‍সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

যদিও ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় জানিয়েছেন, ব্লক সহ সভাপতির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দল পরে সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি বিজয়া সম্মিলনীতে নাম না করে দলেরই একাংশকে নিশানা করেন তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। ভরতপুর (Bharatpur) বিধানসভা কেন্দ্রে দলের খোলনলচে পাল্টে ফেলার হুঁশিয়ারি দেন তিনি।

সালারে ওই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ২০১১-য় জিতে আসা ৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব। পুরনো ২৫ শতাংশকে রেখে ৭৫ শতাংশ নতুন মুখ আনব। সেই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ফল ভুগতে হবে। কিন্তু, বিধায়কের নিশানায় কারা ? তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। রাজ্য নেতৃত্বের ঘাড়েই দায় ঠেলে তৃণমূলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন ; তৃণমূলের কোন্দলে রণক্ষেত্র মুর্শিদাবাদ, পার্টি অফিসের সামনে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget