এক্সপ্লোর

Waqf Bill, Murshidabad: মুর্শিদাবাদের ধুলিয়ানে শপিং মলের সামগ্রী লুঠ, ওষুধের দোকানে আগুন, আতঙ্কে স্থানীয়রা

Murshidabad Waqf Bill Protest: এক স্থানীয়ের কথায়, 'থানা, প্রশাসন কেউ কোনওকিছু সিদ্ধান্ত নেয়নি। সাহায্য় করেনি। সব ভেঙে দিয়েছে।

করুণাময় সিংহ এবং রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: কোথাও জ্বলছে গাড়ি, কোথাও নির্বিচারে ভাঙা হচ্ছে গাড়ি, অশান্ত মুর্শিদাবাদে ইতিমধ্যেই প্রাণ গেছে ৩ জনের। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে  শপিং মলের সামগ্রী লুঠ করে, চুরি করে পালাচ্ছে বিক্ষোভকারীরা?                                               

মুর্শিদাবাদের ধুলিয়ানের এই ছবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।  স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার এভাবেই এই শপিং মলে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুরের পর, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয়দের কথায়, শপিং মল থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে আসা হয়েছে। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মোটরবাইক পুরোটাই পুড়ে গেছে। ২টি বাইকে আগুন লাগানো হয়। একটি ফ্রিজেও আগুন লাগে। ওজন মাপার যন্ত্রেও আগুন লাগানো হয়েছে। 

একই অবস্থা আশপাশের একের পর এক দোকানের। ওষুধের দোকান হোক বা খাবারের, হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের হাত থেকে রেহাই মেলেনি কারও। ভাঙচুর চালানো হয় পাশের দোকানেও। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কাচের দরজা। ভেঙে ফেলা হয়েছে শাটার। স্থানীয়দের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। 

এক স্থানীয়ের কথায়, 'থানা, প্রশাসন কেউ কোনওকিছু সিদ্ধান্ত নেয়নি। সাহায্য় করেনি। সব ভেঙে দিয়েছে। বাচ্চা-কাচ্চা নিয়ে আমরা কোথায় পালাব? সব আগুন দিয়ে দিয়েছে। মোটরসাইকেল এখানে ছিল একটা। মোটরসাইকেলটা নিয়ে আগুন লাগিয়ে দিল। আমরা বের হতে পারছি না ঘর থেকে। গেটে তালা মেরেছি। BSF আছে বলে বেঁচে আছি।' 

এলাকায় স্থায়ী BSF ক্যাম্পের দাবি তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে শোনা গেছে ক্ষোভ। সূত্রের খবর, ইতিমধ্যেই ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে মোট ৬ কোম্পানির BSF মোতায়েন করা হয়েছে।

এদিকে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। 'এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের।                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget