এক্সপ্লোর

Suvendu Adhikari: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, 'মমতা সরকারের জন্য বড় থাপ্পড়', প্রতিক্রিয়া শুভেন্দুর

Waqf Bill Protest: হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের'

কলকাতা: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ। 

হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।' 

ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা।  ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                       

হাইকোর্ট কী রায় দিয়েছে? 

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, 'এ ধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য।' 

এদিকে, ওয়াকফ-বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, ৩জনের মৃ্ত্যু হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে পুড়ছে মুর্শিদাবাদ। ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে, কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে। প্রাণ গেল, সুতিতে গুলিবিদ্ধ কিশোরের। গুলিবিদ্ধ আরও ২ কিশোর সহ ৩ জন। সুতি-সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ, BSF-এর টহল, তা সত্ত্বেও জায়গায় জায়গায় অশান্তি, হিংসার ঘটনা। দোকানে ভাঙচুর, লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হল। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক।                                                                       

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget