এক্সপ্লোর

Murshidabad Weather Update: কয়েক পশলা বৃষ্টিতেই মিলল রেহাই, গরম থাকলেও, দাবদাহ থেকে আপাতত স্বস্তি

Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বেড়েছে তাপমাত্রা। বর্তমানে রোদের তেজে বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। এ বারের গরমে তীব্র ভোগান্তি রয়েছে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা। এখনও পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে। কয়েক পশলা বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছে সম্প্রতি। তবে গরম থেকে রেহাই নেই এখনই। তবে তাপপ্রবাহের ইঙ্গিত আপাতত নেই।

মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। এপ্রিল শেষ হতে বসেছে। এখন তীব্র দাবদাহে, গাত্রদহনে বাড়ির বাইরে বেরনোর জো নেই। বইছিল তাপপ্রবাহও। তার মধ্যেই বৃষ্টি নামায় একধাক্কায় কমল গরম। মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।  তবে এ দিন  তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচেই থাকবে বলে জানা যাচ্ছে। 

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা পরিষ্কার আকাশ 

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গায়ে জ্বালা ধরতে পারে গরম। তবে অন্য দিনের তুলনায় সামান্য স্বস্তি মিলবে। এ দিন ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।  সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি গত কয়েক দিনের তুলনায় বাড়বে (District Weather Updates)। 

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৫৭ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৬৬ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৬৬ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও চড়বে পারদ

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ০৭ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ০২ মিনিট

আরও পড়ুন: Abhishek Banerjee: 'আমিও চাই রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন, তাই মানুষের কাছে যাচ্ছি', জনসংযোগে অভিষেক-বার্তা

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাধি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget