এক্সপ্লোর

Cattle Smuggling Case: গরুপাচার নিয়ে সক্রিয় সিআইডি-ও, গ্রেফতার ব্যবসায়ী, ‘সিবিআই থাকতে সিআইডি কেন’, প্রশ্ন শুভেন্দুর

Murshidabad News: শনিবার সন্ধেয় জেনারুলকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী।

কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) এ বার সিআইডি-র (CID) হাতে গ্রেফতার মুর্শিদাবাদের (Murshidabad News) ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়।

গরুকে নিখোঁজ এবং মৃত দেখিয়ে বাংলাদেশে পাচার!

শনিবার সন্ধেয় জেনারুলকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল এবং জেনারুল মিলে গরুপাচার করতেন। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। অভিযুক্ত জেনারুলকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

গরুপাচার মামলায় ইতিমধ্য়েই বাংলায় জল গড়িয়েছে অনেকদূর। তদন্তে নেমে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরুপাচারে আরও প্রভাবশালীরা জড়িত থাকতে পারেন বলেও দাবি উঠছে। সেই আবহেই সিআইডি-র হাতে ধরা পড়লেন জেনারুল।

আরও পড়ুন: Sheikh Hasina: 'ভারতীয় গরুর উপর বাংলাদেশ খুব বেশি ভরসা করে না, বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

CID সূত্রে দাবি, এনামুলের সঙ্গে হাত মিলিয়েই এই গরু পাচার কারবার চালাত জেনারুল। যদিও ধৃতের আইনজীবী জানিয়েছেন, গরু নিখোঁজ হওয়ার সঙ্গে তাঁর মক্কেলের কোনও সংযোগ নেই। গরুপাচারে যুক্ত নন জেনারুল। তবে জেনারুলের সঙ্গে বিএসএফ-সহ আরও অনেকের সংযোগ ছিল বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

তবে জেনারুলের গ্রেফতারিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "শুল্ক দফতর, বিএসএফ, এদের যোগসাজশেই গরুপাচার চক্র চলে।" তবে সিবিআই যেখানে তদন্ত করছে সেখানে আলাদা করে সিআইডি-র তদন্ত করা কী প্রয়োজন, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, " CBI যেখানে তদন্ত করছে, তখন সিআইডি কেন? টুকটাক করছে, করুক। বেশি কিছু করলে কেন্দ্র থেকে দেখতে হবে।"

এ দিকে, জেনারুল গ্রেফতার হওয়ার পর স্থানীয় তৃণমূল বিধায়ক মহম্মদ আখতারুজ্জামানের সঙ্গে তাঁর একটি ছবি সামনে এসেছে। আখতারুজ্জামান যদিও বলেন, "আমি একজন বিধায়ক। ওঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এলাকায় থাকে, তাই চিনি। কী কাজ করত, জানি না।"

গরুপাচার মামলায় রাজ্যে সক্রিয় সিবিআই-ও

গরুপাচার মামলায় এর আগে, ২০২০ সালে গ্রেফতার হন বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। কয়েক মাস পর যদিও জামিনে মুক্তি পেয়ে যান তিনি। সেই নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল। ভিন্ রাজ্য থেকে বাংলায় গরু পাঠানো, বিএসএফ আধিকারিকদের সহযোগিতায় তা সীমান্ত দিয়ে পাচার, এ সবের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বলে দাবি তাদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget