এক্সপ্লোর

Nababarsha 2025: নববর্ষের প্রথম দিনেই ভক্তদের ভিড় তারাপীঠে !

Nababarsha 2025 Tarapith Crowd: বাংলা বছরের প্রথম দিনেই তারাপীঠে ভক্তদের ভিড় !

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনেই তারাপীঠে ভক্তদের ভিড়।ব্যবসায়ীরা নতুন খাতায় পুজো দিয়ে শুরু করে ব্যবসা।সারা বছর ভালো কাটুক কামনায় মা তারা পুজো দেয় ভক্তরা। একই ভাবে ভক্তদের ভিড় কংকালিতলা এবং লাভপুরের ফুল্লরা মন্দিরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে।

আরও পড়ুন, নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..

 ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।

সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। দক্ষিণেশ্বরেও হালখাতার পুজো করাতে ব্যবসায়ীরা ভিড় করেছেন। নতুন বছরে নতুন রূপে কালীঘাট মন্দির। গ্রানাইট ও মার্বেলে মোড়া মন্দির চত্বর। দক্ষিণেশ্বরের ধাঁচে কালীঘাটে তৈরি হয়েছে রাজ্যের দীর্ঘতম স্কাইওয়াক। গতকাল এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্কাইওয়াকে রয়েছে ২টি এস্কালেটর, ৩টি সিঁড়ি ও ৩টি লিফট। স্কাইওয়াকের একটি মুখ কালীঘাটের মূল মন্দিরের দিকে।

অন্যদিকটি নেমেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর। আজ থেকেই চালু হয়েছে স্কাইওয়াক। নতুন করে তৈরি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পাঁচতলা হকার্স কর্নার। পয়লা বৈশাখে হালখাতা পুজোর জন্য কালীঘাটে ভিড় করেছেন ব্যবসায়ীরা।  লাল মলাট দেওয়া খাতার পুজো করে, প্রথম পাতায় স্বস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের খাতা লেখা। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদেরও ঢল নেমেছে। সকাল সকাল পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন পুণ্যার্থীরা।  

প্রসঙ্গত, নববর্ষ পালনেও রাজনৈতিক তরজা। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ করলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর পোস্ট, আমি বাংলায় গান গাই...বাংলা দিবসে সকল নাগরিককে জানাই অভিনন্দন। শুভেন্দু অধিকারী লেখেন, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল, পাল্টা পোস্ট করেন শুভেন্দু অধিকারী।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget