এক্সপ্লোর

Cooch Behar News: নববর্ষে ভক্তদের ভিড় কোচবিহারের মদনমোহন মন্দিরে

Cooch Behar Madanmohan Temple : নতুন বছরের প্রথম দিনে কোচবিহার মদনমোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। সাধারণ ভক্তদের পাশাপাশি ব্যবসায়ীরাও এদিন হালখাতা করেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নতুন বছরের প্রথম দিনে কোচবিহার মদনমোহন মন্দিরে (Madan Mohon Temple) ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করেন। নতুন বছরে মদনমোহন মন্দিরে মদনমোহন দেবকে পুজো দিয়ে শুরু করেন। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সাধারণ ভক্তদের পাশাপাশি ব্যবসায়ীরাও (Businessman) এদিন হালখাতা করেন।

নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে। পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। 

যখন বর্ষবরণে মেতে উঠেছে বাংলা, তখন অপরদিকে অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। গান্ধি মূর্তির নীচে এভাবেই কেটে গেছে ৭৬২ দিন। বাংলা নববর্ষের দিনে, কলকাতার পারদ যখন ৪২ ডিগ্রি ছুঁইছুই। তখন সেই গনগনে আঁচের মধ্য়ে, রাস্তাতেই দিন কাটালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, যখন বেরোচ্ছি, ছেলে জিজ্ঞেস করছে মা রোজ তুমি কোথাও যাও ? তুমি আমাকে পড়তে বল, নিজে পড়নি যে চাকরি পাচ্ছ না ? এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, মানীয়ার কাছে অনুরোধ, আপনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমার আর বসে থাকতে পারছি না। শুধু এসএলএসটিই নয়, মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ২৬৮ দিন ধরে আন্দোলন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরাও।

 নববর্ষে ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।আপার প্রাইমারির এক চাকরিপ্রার্থী বলেন, 'আমরা গৃহবধূ, কোনওরকমে পরিবার ফেলে চলে আসতে হয়।' এর ঠিক পিছনেই আপার প্রাইমারি ২০১৫-র মঞ্চ।২৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু কম হলেও আন্দোলনে ছেদ নেই।  আপার প্রাইমারি ২০১৫-র এক চাকরিপ্রার্থী বলেন,'২০২১ এও মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরও রাখলেন না।' ৬০০ দিন পার করে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরাও। 

আরও পড়ুন, বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে CBI তল্লাশি 

আবার একই দিনেই, বাংলা নববর্ষে বাংলার নববর্ষেই (Nababarsha) হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মূলত নিয়োগ-দুর্নীতি মামলার সূত্র ধরেই এদিন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। এর আগে হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। 

সেরা শিরোনাম

Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget