এক্সপ্লোর

Nadia: কাবুলে আটকে নদিয়ার তাহেরপুরের ২ জন, দ্রুত ফেরানোর আর্জি উদ্বিগ্ন পরিবারের

মাস ছ’য়েক আগে কর্মসূত্রে কাবুলে যান তাঁরা, দু’জনেই মার্কিন দূতাবাসে রান্নার কাজ করতেন...

সুজিত মণ্ডল, তাহেরপুর: আফগানিস্তানে কাজ করতে গিয়ে আটকে রয়েছেন নদিয়ার বহু বাসিন্দা। অগ্নিগর্ভ কাবুলের ছবি দেখে উৎকণ্ঠায় রয়েছে তাঁদের পরিবার। দ্রুত পরিজনকে দেশে ফেরানোর দাবি করেছেন তাঁরা।

আফগানিস্তান এখন তালিবানিস্তান। তালিবান শাসনে মানবতার বধ্যভূমিতে পরিণত হয়েছে ছবির মতো সুন্দর এই দেশ। সংবাদসংস্থার দাবি, কাবুল বিমানবন্দরের বাইরে রবিবার থেকে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তালিবানের গুলিতে আফগানিস্তানের বিভিন্ন শহরে মৃত্যু হয়েছে বহু মানুষের।

এই সব দেখে আতঙ্কে বুক কেঁপে উঠছে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পরিবারগুলির। কাবুলে আটকে রয়েছেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা কৃষ্ণ দাস ও অশোক ঘোষ।

প্রায় বছর পাঁচেক ধরে আফগানিস্তানে থাকা আমেরিকান দূতাবাসে রান্নার কাজ করছেন তাহেরপুর পৌরসভার জে ব্লকের বাসিন্দা কৃষ্ণ দাস। মাস ছ’য়েক আগে একবার ছুটি কাটাতে এসেছিলেন। তারপর আবার ফিরে যান কর্মস্থল কাবুলে। দু’জনেই মার্কিন দূতাবাসে রান্নার কাজ করতেন। বর্তমানে তাঁরা সেখানেই আটকে রয়েছেন। 

আফগান তালিবানদের দখলে যেতেই, দেশে ফেরার জন্য যাবতীয় চেষ্টা শুরু করেছেন কৃষ্ণ। কিন্তু দু'দুবার ফ্লাইট বাতিল হওয়ায় বর্তমানে ওই দেশে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

মাঝেমধ্যে তার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করছেন স্ত্রী মৌমিতা দাস। কীভাবে স্বামী বাড়ি ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি। ছেলের ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছেন মা অপর্ণা দেবীও।

কৃষ্ণ দাসের স্ত্রী মৌমিতা দাস বললেন, যোগাযোগ করার চেষ্টা করছি, সব সময় হয়ে উঠছে না। আমরা খুব আতঙ্কে আছি। অন্যদিকে, অশোক ঘোষের স্ত্রী সুমিত্রা বললেন, আমরা চাই খুব তাড়িতাড়ি ফিরিয়ে আনা হোক। 

সম্প্রতি আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন নদিয়ার রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা সুপ্রিয় মিত্র ও শানু গঞ্জালভেস। দুজনেই কাবুল এয়ারপোর্টে অস্থায়ী মার্কিন দূতাবাসে রাঁধুনির কাজ করতেন।

২০১৯-এর জানুয়ারি থেকে সুপ্রিয় ওই দেশে। আর শানু গিয়েছিলেন ২০২০-তে। শান্ত কাবুলকে চোখের সামনে ধীরে ধীরে অশান্ত হতে দেখেছেন তাঁরা।

দেশে ফিরে সুপ্রিয় বলেছেন, শেষ দু’মাস কাবুল এয়ারপোর্টে কাজ করেছি। চোখের ওপর পরিবেশ বদলাতে দেখেছি। নিজে চোখে দেখেছি গ্রেনেড, বোমা পড়তে। যত দেখছি, তত ভয় লাগছে।

গত এক মাসের মধ্যে দেশে ফিরে এসেছেন ২জনে। ২৮ জুলাই ফিরেছেন সুপ্রিয় ও ৪ অগাস্ট এসেছেন শানু। মনের মধ্যে কিছুটা স্বস্তি। উদ্বেগ কেটেছে পরিবারেরও। 

প্রাণ বাঁচিয়ে নিজেরা দেশে ফিরেছেন। তাঁদের এখন একটাই প্রার্থনা, নিরাপদে দেশে ফিরুক অন্যান্য ভারতীয়রা। শানু বললেন, সমবয়সী অনেকেই রান্নার কাজে গেছি। অনেকে ফিরতে পারেনি অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বিস্ফোরণ হতে দেখেছি। চিন্তায় ফেলে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget