এক্সপ্লোর

রিভলভার উঁচিয়ে অফিসে ঢুকে লুঠপাট, ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল

পরিবহণ সংস্থার এক কর্মী জানিয়েছেন, পাঁচ ছজন এসেছিল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতার বুকে ডাকাতি। জোড়াসাঁকো থানা এলাকায় পরিবহণ সংস্থার অফিসে ঢুকে রিভলভার দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ। 

বাঁশদ্রোনীর সোনালি পার্কে গুলি, গোর্কি সদনে শ্যুট আউট-এর পর এবার খাস কলকাতার বুকে ফিল্মি কায়দায় ডাকাতি। রিভলভার উঁচিয়ে অফিসে ঢুকে লুঠপাট! শনিবার বিকেল ৪টে ৩০টে নাগাদ  ঘটনাটি ঘটে। জোড়াসাঁকোর কাশীনাথ মল্লিক লেনে একটি পরিবহণ সংস্থার অফিসে।

সংস্থার কর্মীদের দাবি, বহুতলের তিন তলায় অফিসে আচমকাই ঢুকে পড়ে ছ’জন। মাস্কের পাশাপাশি তাদের মাথা ঢাকা ছিল টুপিতে। রিভলভার দেখিয়ে ক্যাশবাক্সে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও কর্মীদের কয়েকটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। জনবহুল এলাকায় এই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশের পাশাপাশি তদন্তে আসেন লাল বাজারের গোয়েন্দারাও।

পরিবহণ সংস্থার এক কর্মী জানিয়েছেন, পাঁচ ছজন এসেছিল। পাঁচজেনর মাথায় টুপি, মাস্ক পরেছিল। একজনের টুপি ছিল না। পুরনো ফেলে নতুন মোবাইল নিয়ে চলে যায়। পুলিশ সূত্রে খবর, ওই অফিস ও রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহণ সংস্থার কর্মীদেরও।

উল্লেখ্য় এদিনই চুরি করতে গিয়ে বিপাকে পরে এক চোর। বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর, আর এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল টালিগঞ্জে। চুরি করতে গিয়ে ব্যালকনি ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

কথায় বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা! কিন্তু ধরা পড়ায় সব বিদ্যাই জলে গেল চোরের। কিন্তু এ ভাবে যে ধরা পড়তে হবে , তা বোধহয় স্বপ্নেও ভাবেননি যুবক ! ঘটনাস্থল টালিগঞ্জ থানা এলাকার পার্ক সাইড রোড। শনিবার দুপুরে সেখানে তিনতলা একটি পরিত্যক্ত, বিপজ্জনক বাড়ির বারান্দার অংশ ভেঙে পড়ে।  

ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন, দোতলার বারান্দার ধ্বংসস্তূপের মধ্যে থেকে মুখ বের করে রয়েছেন এক যুবক। ধ্বংসস্তূপ থেকে বের করার কাতর আবেদন, তাঁর মুখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। তখনও আটকে থাকা যুবকের পরিচয় জানা যায়নি। 

পরে ল্যাডারের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টায় যুবককে উদ্ধার করার পর পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ওই যুবক চুরির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে এসেছিলেন। জানালা বা বারান্দার লোহার রড কাটতে শুরু করেন। সেই সময়ই ঘটে বিপত্তি। যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে।  

আরও পড়ুন: Bhabanipur By-Elections: বৈঠক করলেন অবাঙালি ভোটারদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে ভোট প্রচারে অভিষেক

আরও পড়ুন: চুরি করতে এসে বারান্দা ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget