এক্সপ্লোর

Nadia News:কৃষ্ণনগরে স্কুল খোলার আগের দিন দুই শিক্ষকের মধ্যে মারামারি, ঘটনা ধরা পড়ল ক্যামেরায়

Nadia News:দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।  এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন। এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনএ প্রতিক্রিয়া মেলেনি।

নদিয়া:  আচমকাই একটা থাপ্পড়! আর তারপরই শুরু হয়ে গেল হাতাহাতি। ঘটনার সঙ্গে যুক্তরা শিক্ষক। তাঁদের এই মারামারির ঘটনা ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে।  স্কুল  ফের খোলার আগের দিনই দুই শিক্ষকের এই হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। কৃষ্ণনগরে ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের। পুরো ঘটনায় স্কুল শিক্ষা দফতর অবিলম্বে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। জেলা বিদ্যালয় পরিদর্শককে  আগামী শুক্রবারের মধ্যে বিশদে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকার পুরো ঘটনায় উদ্বিগ্ন বলেই জানা গেছে। 

সূত্রের খবর, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় এক শিক্ষকের ওপর চড়াও হন অন্য একজন শিক্ষক। তারপরই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।  এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন। এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনএ প্রতিক্রিয়া মেলেনি।

বৃহস্পতিবার খুলবে স্কুল... তার আগে বুধবার এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল, নদিয়ার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সংবাদমাধ্যমের সামনেই মারপিটে জড়ালেন ভূগোলের শিক্ষক এবং প্রধান শিক্ষক। 

ধাক্কাধাক্কি... কিল... চড়... ঘুষি...বাদ গেল না কিছুই।  পে স্লিপ না পাওয়া-সহ একাধিক অভিযোগে এদিন প্রধানশিক্ষকের ঘরের সামনে, প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান শিক্ষক। সামনেই ছিলেন ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষক কথা বলার মাঝেই, তাঁর উপর চড়াও হন বিক্ষোভকারী শিক্ষক। পাল্টা হাত চালান প্রধান শিক্ষকও।অন্য শিক্ষকরা কোনওরকমে সামলান দু’জনকে।

১৭৫ বছরের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।একসময় এই স্কুলেই পড়েছিলেন রামতনু লাহিড়ি,দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা...পড়াশোনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু, হেমন্ত কুমার সরকারও।সেই ঐতিহ্যবাহী স্কুলেই দুই শিক্ষকের মারপিট!!যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বিদ্বজনেরা।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget