এক্সপ্লোর

Nadia: গয়েশপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শহর সভাপতি মরণ দে-র নামে পড়ল বিস্ফোরক পোস্টার

Nadia News: গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার কাউন্সিলর কাঞ্চন ঘোষের। 'আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন', পাল্টা দাবি করেছেন শহর সভাপতি।

নদিয়া: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash) এই রাজ্যে নতুন নয়। প্রতিদিনই কোথাও না কোথাও শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের খবর প্রকাশ্যে আসে। এবার সেই ছবিও ধরা পড়ল নদিয়ার গয়েশপুরে (Gayeshpur)। সেখানে তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে চরমে পৌঁছল। গয়েশপুরে শহর সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গয়েশপুরের ১৭ নম্বর ওয়ার্ড। 

স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এতটাই বেড়েছে যে সেখানকার শহর সভাপতি মরণ দে-র বিরুদ্ধে পোস্টার পড়েছে, 'মরণ দে-র মরণ হোক, সাধারণ মানুষের জয় হোক'। তৃণমূল সমর্থকদের একাংশ বলছেন, ''গত ৭ বছর ধরে সরকারি জমি দখল করে বাস করছে প্রায় ৩০০ পরিবার। শহর সভাপতি মরণ দে নিজেই তাঁদের সেখানে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন সেই জমি খালি করার হুঁশিয়ারি দিয়েছেন শহর সভাপতি।'

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শহর সভাপতি মরণ দে। গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার কাউন্সিলর কাঞ্চন ঘোষের। আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন, পাল্টা দাবি করেছেন শহর সভাপতি। এদিকে, এই ঘটনায় রাস্তাজুড়ে দীর্ঘক্ষণ উত্তেজনামূলক পরিস্থিতি থাকে। দু তরফের থেকেই একে অপরের দিকে আঙুল তোলা শুরু হয়। SIR ইস্যু নিয়েই তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য দেখা যায়। 

উল্লেখ্য, পুজোর পরপরই দলে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুলেছিলেন সৌগত রায়। তিনি বলেছিলেন, ''দলের মধ্যে মতভেদ থাকতেই পারে। কিন্তু মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনে নির্বাচন।নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য কাজ করে যেতে হবে'' দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে বন্ধুত্বপূর্ণ ঝগড়া হতেই পারে। কিন্তু বিজেপি বা বিরোধীদের সঙ্গে ঝগড়া কখনও বন্ধুত্বপূর্ণ হতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মিলনীতে দলীয় কর্মীদের বার্তা দেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ভাইরাল হয়েছিল সেই ভিডিও। প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের বিবৃতি, পশ্চিমবঙ্গবাসীর কাছে এসবের কোনও প্রভাব নেই, প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget