এক্সপ্লোর

Nadia: ভোজন রসিকদের জন্য সুখবর, কল্যাণীতে পেটপুজোর নতুন জোড়া ঠিকানা

Nadia New Restaurant: ‘ভূতের রাজা দিল বর’ এবং ‘বাবর্চি’। যাদবপুর, চন্দননগর, সল্টলেক সেক্টর ফাইভ ও শিলিগুড়ির পর এবার কল্যাণী। খুলে গেল দুই রেস্তোরাঁর পঞ্চম শাখা। 

সুজিত মণ্ডল, নদিয়া: ভোজন রসিক বাঙালিদের জন্য এবার সুখবর। নদিয়ার (Nadia) কল্যাণীতে (Kalyani) খুলল এক জোড়া নতুন রেস্তোরাঁ। মে দিবসে উদ্বোধন হল ‘ভূতের রাজা দিল বর’ (Bhuter Raja Dilo Bor) ও ‘বাবর্চি’র (Bawarchi) নতুন শাখার।

মে দিবসে জোড়া রেস্তোরাঁর সন্ধান

নদিয়ার রেস্তোরাঁ মানচিত্রে যোগ হল নতুন দুই ডেস্টিনেশন। এক ‘ভূতের রাজা দিল বর’ এবং অপরটি ‘বাবর্চি’। 

যাদবপুর, চন্দননগর, সল্টলেক সেক্টর ফাইভ ও শিলিগুড়ির পর এবার কল্যাণী। খুলে গেল দুই রেস্তোরাঁর পঞ্চম শাখা। 

সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই রেস্তোরাঁর নতুন শাখার উদ্বোধন হল রবিবার। হিন্দুস্তান সুইটসের কর্ণধার রবীন্দ্রকুমার পাল বলেন, 'আমাদের 'ভূতের রাজা দিল বর' ও 'বার্বচি'র পাঁচ নম্বর কাউন্টার চালু হল। সত্যজিৎ রায়ের শতবর্ষের আবহে এই পঞ্চম ব্রাঞ্চের উদ্বোধন। আমাদের বিশেষত্ব এটাই যে একবার খান এখানে, সে আর ভুলতে পারেন না, ফিরে ফিরে আসেন।'

সত্যজিৎ রায়ের প্রতিকৃতি ও তাঁর সৃষ্টি গুপী গাইন ও বাঘা বাইনের নানা ছবি দিয়ে করা হয়েছে রেস্তোরাঁর অন্দরসজ্জা। কর্তৃপক্ষের দাবি, ১৭ রকম পদ মিলবে মাত্র ১৭০ টাকায়।

'ভূতের রাজা দিল বর'-এর কল্যাণী শাখার অংশীদার সায়ন ঘোষ বলেন, 'বাঙালি খাবার, এটাই এখানকার বৈশিষ্ট্য। আমাদের থালি বেশ জনপ্রিয়। তার মধ্যে মহাভোজ থালি আরও বেশি চলে। সেটা আনলিমিটেড। তাছাড়া মাটন থালি, ইলিশ থালি এগুলি খুবই বেশি চলে।'

আরও পড়ুন: Paschim Bardhaman: তীব্র ঝড়ে মাঝ আকাশে টালমাটাল বিমান, জখম একাধিক বিমানযাত্রী

সায়ন ঘোষের বাবা মৃণাল ঘোষের কথায়, 'এর আগে চন্দননগরের মানুষের মন জয় করতে পেরেছি। আমাদের আশা কল্যাণীর বাসিন্দাদেরও খুশি করতে পারব।'

উদ্বোধনী অনুষ্ঠান

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলে বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন সঙ্গীতশিল্পী দেবজিৎ সাহা। তিনি বলেন, 'আগামী ৩ মে, 'ভূতের রাজা দিল বর' ১৭ বছর পূর্ণ করবে। তাদের এই ঐতিহ্যবাহী বাঙালী খাবার আর কল্যাণীর মতো জায়গায় দুই রেস্তোরাঁর জন্যই আমার শুভেচ্ছা রইল।'

উদ্বোধনী অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সত্যজিতের সেই ভূত। 'হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি।' –এই স্লোগানকে সামনে রেখেই এবার হবে পেটপুজো। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget