এক্সপ্লোর

Paschim Bardhaman: তীব্র ঝড়ে মাঝ আকাশে টালমাটাল বিমান, জখম একাধিক বিমানযাত্রী

Air Turbulence: সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দরে নামার আগে বিমানে সমস্যা হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে বিমান অবতরণ করান পাইলট।

দুর্গাপুর: গতকালের পর ফের আজ। আবার সমস্যা বিমান পরিবহনে। রবিবার এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে প্রবল সমস্যায় পড়ল অন্ডালগামী একটি যাত্রিবাহী বিমান। মুম্বই থেকে আসছিল স্পাইসজেটের বিমানটি। সেটিই এয়ার টার্বুল্যান্সে পড়ে।

জখম যাত্রীরা:
এয়ার টার্বুল্যান্সে পড়ে প্রবল ঝাঁকুনি হয় যাত্রিবাহী বিমানটিতে। ঝাঁকুনির কারণে বিমানের বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দরে নামার আগে বিমানে সমস্যা হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে বিমান অবতরণ করান পাইলট।

এর আগেও সমস্যা:
শনিবারও বৃষ্টির কারণে সমস্যা হয়। শনিবার সন্ধেয় কলকাতা ও লাগোয়া এলাকায় কালবৈশাখীর দাপট চলে। সেই ঝড়-বৃষ্টির কারণে স্বস্তি মিললেও প্রবল সমস্যা পড়ে বিমান চলাচল।  কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) প্রায় ঘণ্টাখানেক স্তব্ধ হয়ে পড়ে পরিষেবা। শনিবার সন্ধেয় কালবৈশাখীর সময় আগরতলা (agartala) থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে (air turbulence) পড়ে একটি বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। যার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন। প্রায় ৫৫ মিনিটের চেষ্টার পর ইন্ডিগোর বিমানটি শেষমেশ ৮ টা ৫৫ নাগাদ বিমানবন্দরে নামতে সক্ষম হয়। 
বিমানবন্দর সূত্রে খবর সন্ধে ৭ টা ৫০ থেকে রাত ৮ টা ৫০ পর্যন্ত কোনও বিমানই বিমানবন্দর থেকে টেক অফ করতে পারেনি। এই সময়ে কলকাতায় নামার কথা থাকা মোট ৬ টি বিমানকে বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সন্ধে ৮ টা নাগাদ আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল ইন্ডিগোর এক বিমানের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি পড়ে এয়ার টার্বুলেন্সের মধ্যে। বিমানে ঝাঁকুনির জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। জানা যায়, কয়েকজন আহতও হয়েছেন। শেষমেশ পরিবেশ থিতু হওয়ার পর রাত ৮ টা ৫৫ নাগাদ বিমানটি অবতরণ করতে সক্ষম হয় কলকাতা বিমানবন্দরে।

কী বলছে বিমান কর্তৃপক্ষ:
স্পাইসজেট বিমান কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ঘটনা, জখম যাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নকশাল নেতার বাড়ি জবরদখল! মমতার নির্দেশে বসল পুলিশ, শুরু হল মাপজোক

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget