এক্সপ্লোর

Kaliganj News:'মমতাদিকে প্রশ্ন করুন কেন তামান্নার মাকে এতদূর আসতে হচ্ছে?' মন্তব্য কালীগঞ্জের মৃত বালিকার মায়ের

Nadia News: বিজয় উল্লাসের বোমা, মুহূর্তে মায়ের থেকে আলাদা করে দিয়েছে সন্তানকে। বোমার আঘাতে, মায়ের চোখের সামনে ছিন্নভিন্ন হয়ে গেছে মেয়ের শরীরটা।

কলকাতা: নদিয়ার কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর ১০ দিন কেটে গেছে। ২৪ জনের বিরুদ্ধে FIR, গ্রেফতার মাত্র ৯ জন। এখনও অধরা ১৫ জন অভিযুক্ত। এবার ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল তামান্নার পরিবার।                                         

বিজয় উল্লাসের বোমা, মুহূর্তে মায়ের থেকে আলাদা করে দিয়েছে সন্তানকে।  বোমার আঘাতে, মায়ের চোখের সামনে ছিন্নভিন্ন হয়ে গেছে মেয়ের শরীরটা। নদিয়ার কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর, ১০ দিন কেটে গেছে। ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হলেও, গ্রেফতার হয়েছে মাত্র ৯ জন। এই অবস্থায়, ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তামান্নার মা-বাবা। বৃহস্পতিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে দেখা করে, আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করলেন সন্তানহারা মা-বাবা।

২৩ জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এগিয়ে ছিল তৃণমূল। অভিযোগ, কালীগঞ্জে মোলান্ডিতে শুরু হয় বিজয়োল্লাস। এরপরই সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বাড়ি বেছে বেছে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। সেই সময় মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল ন'বছরের তামান্না। পরিবারের দাবি, পুকুরে যাওয়ার সময় হঠাৎ পিছনে থেকে উড়ে আসে বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের বালিকার। মেয়ের মৃত্য়ুর বিচার ও সব দোষীদের গ্রেফতারির দাবিতে, পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তামান্নার মা। কিন্তু, তারপরও অধরা ১৫ জন অভিযুক্ত। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তামান্নার মা-বাবা। এদিন তামান্নার মা বলেন, "মমতাদিকে প্রশ্ন করুন কেন তামান্নার মা'কে এতদূর আসতে হচ্ছে?''

একটা উপনির্বাচনের ফল বদলে দিয়েছে মোলান্ডি গ্রামটাকে। কালীগঞ্জ উপনির্বাচনে ফল প্রকাশের দিন বোমা কেড়ে নিয়েছ ফুটফুটে তামান্নাকে। কিন্তু এরপরেও লাগাতার বোমা উদ্ধার হচ্ছে কালীগঞ্জে। এদিকে মোলান্ডি গ্রামে দফায় দফায় অভিযান চালিয়ে মঙ্গলবার ৩৮ টি ও বুধবার ৪০ টি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, "৩৮ টা সকেট বোম রিকভার করেছিলাম। কাল সেগুলো নিষ্ক্রিয় করেছে। এর বাইরের মধ্য়েও আমরা এখানে ড্রোন ক্য়ামেরা উড়িয়ে আরও খানাতল্লাশি করলাম যাতে অন্য কোনও জায়গায় বোমার হদিশ পাওয়া যায় কি না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী
২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: “একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari: “একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sandipan Saha: আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?
আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?
Bappaditya Dasgupta: আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে
আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget